IPL:জোড়া ধাক্কা লখনউ শিবিরে, রাহুলকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ছিটকে গেলেন দলের পেসারও
চোটের ধাক্কায় জর্জরিত লখনউ সুপার জায়ান্টস। অধিনায়ক লোকেশ রাহলকে নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও ধাক্কা খেল লখনউ দল। চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের পেসার জয়দেব উনাদকাট।
কেলএল রাহুলের চোট নিয়ে উৎকন্ঠা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে বুধবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে লখনউ দলকে নেতৃত্ব দিতে পারেন ক্রুণাল পান্ডিয়া। রাহুলের চোট নিয়ে অত্যন্ত উৎকন্ঠে বিসিসিআই। আইপিএলের বাকী অংশে লখনউ অধিনায়ক খেলতে পারবেন না কিনা ঠিক করবে এনসিএ-র মেডিকেল টিম।


এদিকে, সিএসকে ম্যাচের আগে বড় ধাক্কা লখনউ শিবিরে।আইপিএল দেখে ছিটকে গেলেন জয়দেব উনাদকাট। রবিবার লখনউ দলের অনুশীলনের সময় চোট পান সৌরাষ্ট্রের এই পেসার। চোট গুরুতর হওয়ায় এই মরসুমে আইপিএলে আর খেলা হবে না তাঁর।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে রয়েছেন উনাদকাট। ফলে তাঁকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। হাতে একমাস সময় থাকায় ফিট হয়ে ওঠার সুযোগ থাকছে জয়দেবের সামনে। তাই এবারের আইপিএলে আর খেলা হবে না লখনউ পেসারের।

See you back on the field soon @JDUnadkat
— IndianPremierLeague (@IPL) May 1, 2023
Wishing a quick recovery to the left-arm pacer 👍🏻👍🏻#TATAIPL | #LSGvRCB pic.twitter.com/w57d7DMadN
যদিও এবারের আইপিএলে বল হাতে এখনও কার্যকরী ভূমিকা নিতে পারেননি রনজি জয়ী অধিনায়ক। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন জয়দেব। আট ওভার বল করে ৯২ রান দিয়েছেন। কিন্তু একটিও উইকেট সংগ্রহ করতে পারেননি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications