আইপিএলের প্রথম কোয়ালিফায়ার : চেন্নাই-মুম্বইয়ের শক্তি ও দুর্বলতা

চিপকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। যে দলই জিতবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর যারা হারবে তাদের আইপিএলের নক আউট রাউন

চিপকে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। যে দলই জিতবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। আর যারা হারবে তাদের খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আইপিএলের নক আউট রাউন্ডের প্রথম ম্যাচে দুই চিরশত্রু দলের হাই-ভোল্টেজ ম্যাচ শুরুর আগে দেখে নেওয়া যাক চেন্নাই ও মুম্বইয়ের শক্তি ও দুর্বলতা।

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং

চেন্নাই সুপার কিংসের ব্যাটিং

ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির মগজাস্ত্র ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসকে তিনটি আইপিএল খেতাব এনে দিয়েছে। এই মরশুমে ইয়ালো লায়নদের শোকেস চার নম্বর ট্রফির জন্য বাড়াতে হবে কিনা তা জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে মস্তিষ্কের পাশাপাশি ধোনির ব্যাটিও যে চেন্নাইয়ের পরিত্রাতা, তা বললে ভুল হবে না। আইপিএলের চলতি মরশুমে বেশ কয়েকবার দলকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক। একই সঙ্গে শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, কেদার যাদব, সুরেশ রায়না, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজাদের ব্যাট একসঙ্গে চললে চেন্নাইকে ঠেকানো মুশকিল হবে বলেই মনে করা হচ্ছে।

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং

মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং

রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব সম্বলিত মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন-আপ ইতিমধ্যেই আইপিএলে প্রতিপক্ষ দলের বোলারদের মনে ত্রাহি মধূসুদন রব তুলিয়েছে। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধেও ব্যাটিংয়ে রীতিমতো ঝড় তোলেন নীল জার্সির খেলোয়ারেরা। একই ভাবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচেও রোহিতদের ব্যাট গর্জে উঠবে বলেই আশা মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের।

দুই দলের বোলিং

দুই দলের বোলিং

চেন্নাই সুপার কিংসের মূল অস্ত্র যেখানে স্পিন, সেখানে গতি উপরই ভরসা রাখছে মুম্বই ইন্ডিয়ান্স। ইমরান তাহির, হরভজন সিংয়ের ফর্ম হলুদ ব্রিগেডকে আশা জোগাচ্ছে। ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক ছাহারদের যোগ্য সঙ্গতে চেন্নাই বাজিমাত করবে বলেই সমর্থকদের আশা। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের মূল অস্ত্র লাসিথ মালিঙ্গা, হার্দিক পাণ্ডিয়াদের, জসপ্রীত বুমরাদের পেস ও ক্রুনাল পাণ্ডিয়াদের স্পিন কম্বিনেশন ধ্বংসাত্মক আকার নিলে চেন্নাইয়ের পক্ষে মুশকিল হতে পারে।

দুর্বলতা

দুর্বলতা

আইপিএলের চলতি মরশুমের বেশ কয়েকটি ম্যাচে ব্যর্থ হয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার দলের বিরুদ্ধে এই আইপিএলের সর্বোচ্চ স্কোর তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। সেখানে চেন্নাই সুপার কিংসের একমাত্র দুর্বলতা ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব। যা প্রথম কোয়ালিফায়ারেও ধোনিদের ভোগাতে পারে বলে বিশেষজ্ঞদের অনুমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+