IPL: জয়ে ফিরল পাঞ্জাব কিংস, ব্যাট হাতে নয়া রেকর্ড কেএল রাহুলের

আইপিএলে জয়ে ফিরল পাঞ্জাব কিংস। শনিবার তারা হারাল লখনউ সুপার জায়ান্টাসকে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস।ধাওয়ানের চোটের জন্য পাঞ্জাব দলের অধিনায়কত্ব করেন সাম কুরান।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে লখনউ। রাহুল করেন ৫৬ বলে ৭৪ রান। তার ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারি এবং একটি ছক্কা দিয়ে।এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েন কেএল রাহুল। আইপিএলে দ্রুততম চার হাজার রান পূর্ণ করার পাশাপাশি অধিনায়ক হিসেবে ২ হাজার রান করলেন।৩৬ বারের বেশি অর্ধশতরান এল রাহুলের ব্যাট থেকে।ক্রিস গেইলের রেকর্ডও ভাঙলেন তিনি।

প

এই ম্যাচে লখনউ দলের মিডল অর্ডার চূড়ান্ত ফ্লপ করে।ক্রুণাল পান্ডিয়া, দীপক হুডা,মার্কাস স্টইনিস কেউই রান পেলেন না।শেষ তিন ওভারে মাত্র ১৮ রান স্কোর বোর্ডে উঠল মাত্র ১৮ রান। ফলে রান অনেকটাই কমে গেল রাহুলদের।
প্রথমে ফিল্ডিং করায় সাত জন বোলারকে ব্যবহার করেন স্যাম কারান। কিন্তু কোনও বোলারকেই থিতু হওয়ার সুযোগ দিলেন না লখনউ ব্যাটসম্যানরা। পাঞ্জাবের হয়ে স্যাম কারান ৩টি, রাবাদা দুটি উইকেট নেন। রাহুল চাহারকে দলে নেওয়া হলেও তিনি কার্যকরী ভূমিকা নিতে পারেননি।

পাঞ্জাব

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব।শুরুতেই আউট রান তাইডে। এরপর রাহুল চাহারের পরিবর্তে নামা প্রভসিমরণ সিংও রান পেলেন না। প্রথমেই পাঞ্জাব শিবিরে জোড়া ধাক্কা দিলেন যুধবীর সিং।
এরপর দলের হাল ধরেন ম্যাথু শর্ট এবং হরপ্রীত সিং।ম্যাথু ২২ বলে ৩৪ রান করে ইমপ্যাক্ট প্লেয়ার কে গৌতমের বলে আউট হন। হরপ্রীত ২২ বলে ২২ রান করে কে গৌমতের শিকার হন।পাঞ্জাব কিংসের স্কোর বোর্ডকে সচল রাখেন সিকান্দার রাজা। আইপিএলে প্রথম জিম্বাবোয়ের ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন রাজা।শেষ পর্যন্ত ৫৭ রানে বিষ্ণোই বলে আউট হলেন রাজা।

রাহুল

অধিনায়ক হিসাবে বল হাতে ৩ উইকেট নিলেও ব্যাট হাতে সুপার ফ্লপ কারান। ৬ রানে রবি বিষ্ণোই বলে আউট হন তিনি।এরপর ২ রানে আউট হলেন জিতেশ শর্মা। উডের বলে দুরন্ত ক্যাচ নেন কেএল রাহুল। এরপর দুরন্ত ব্যাটিং করেন শাহরুখ খান। ১০ বলে ২৩ রান করে প্রীতির মুখে হাসিকে চওড়া করলেন শাহরুখ। পর্যন্ত ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য রান তুলে নেয় পাঞ্জাব।

লখনউ বোলারদের হয়ে দুটি করে উইকেট নেন মার্ক উড,, রবি বিষ্ণোই, যুধবীর সিং। ম্যাচ হারায় শীর্ষস্থান অধরাই থাকল সঞ্জীব গোয়েঙ্কার দলের। অন্যদিকে পর পর দুই ম্যাচে হেরে এই ম্যাচ জিতে কিছুটা অক্সিজেন পেল পাঞ্জাব। ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকল প্রীতি জিন্টার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+