IPL:ধোনিদের বিরুদ্ধে ম্যাচের আগে পাওয়ার প্লে নিয়ে উদ্বেগ নাইট শিবিরে

হারের হ্যাটট্রিকের পর রবিবার ইডেনে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। ওপেনিং জুটি থেকে বোলিং কম্বিনেশন কোনও কিছুই যেন ক্লিক করছে না কেকেআরের। এই পরিস্থিতিতে রবিবার খাতায় কলমে অনেকটাই এগিয়ে থাকা ধোনি বাহিনীর বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর।

ঘরের মাঠে সিএসকের বিরুদ্ধে জয় না পেলে চাপ আরও বাড়বে কেকেআরের উপর। শনিবার সন্ধ্যায় সিএসকে ম্যাচের মহড়া সেরে নিল নাইট দল। এই ম্যাচের আগে নাইট শিবিরকে সবথেকে বেশি ভাবাচ্ছে পাওয়ার প্লে তে ব্যাটিং এবং বোলিং ব্যর্থতা। ব্যাট করার সময় পাওয়ার প্লে-তে যেমন বড় রান তুলতে পারছেন না কেকেআর ওপেনাররা। তেমনই প্রতিপক্ষের দ্রুত উইকেট ফেলতে ব্যর্থ হচ্ছে বোলাররা।

কেকেআর

এই পরিস্থিতিতে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে দলের বোলিং কোচ ভরত অরুণ মেনে নিলেন পাওয়ার প্লে-তে দলের ব্যর্থতার কথা। তাঁর কথায়, 'পাওয়ার প্লে তে ব্যাটিং এবং বোলিং উভয় বিভাগে উন্নতি করতে হবে। এটাই আমাদের বড় সবথেকে বড় দুর্বলতার জায়গা। যদি অন্য দলদের দিকে দেখা যায় তাহলে দেখা যাবে খুব বেশি রান পাওয়ার প্লে-তে কোনও দলই তুলতে পারছে না। এর কারণ ফিল্ডার সাজানোর নয়া নিয়ম। যত দ্রুত সম্ভব এই দুর্বলতা আমাদের কাটিয়ে উঠতে হবে।'


সমস্যা আরও আছে ওপেনিং জুটি রান পাচ্ছেন না। গত ম্যাচে জেসন রয় এবং লিটন দাসকে ওপেনিংয়ে নামানো হয়েছিল। কিন্তু এই দুই বিদেশি ব্যাটসম্যান ও দলকে রানের দিশা দেখাতে পারেননি।

এই প্রসঙ্গে ভরত অরুণ বলেন, 'জেসনের মতো অভিজ্ঞ ওপেনারকে গত ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল। আমরা প্রতি ম্যাচই সেরা একাদশকে মাঠে নামাচ্ছি। হয়তো কোনভাবে ক্লিক করছে না। প্রথম পর্বের ম্যাচগুলির ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে পরের পর্বে জন্য সেরা কম্বিনেশন তৈরি করতে হবে।'

কেকেআর

নাইটদের বিরুদ্ধে সিএসকে দলের পরিসংখ্যান অত্যন্ত ভালো। যদিও পরিসংখ্যানকে গুরুত্ব দিতে নারাজ নাইট শিবির। দলের বোলিং কোচের কথায়, 'আমরা জানি প্রতিপক্ষ দল ভালো ছন্দে আছে।আমাদের বিরুদ্ধে তাদের পরিসংখ্যানও খুব ভালো। কিন্তু আমাদের কাজ ভালো প্রস্তুতি নিয়ে দুর্বলতা গুলো ঢেকে মাঠে নামা।'

কেকেআর

একইসঙ্গে তাঁর সংযোজন, 'এবারের আইপিএল যদি লক্ষ্য করা যায় তাহেল দেখা যাবে প্রতিটি দল টানা জিততে পারছে না। একটা ম্যাচ জিতলে পরের ম্যাচ হারছে। আমরা আশাবাদী ঘরের মাঠে ভালো খেলার বিষয়ে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+