IPL: জমজমাট প্লে অফের সমীকরণ, নাইটদের নক আউটে যাওয়ার অঙ্ক কী?

জমজমাট আইপিএলের প্লে অফের লড়াই। শেষ সপ্তাহে চলছে গ্রুপ লিগের লড়াই। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে অফের টিকিট নিশ্চিত করেছে শুধুমাত্র গুজরাত টাইটান্স। এখনও তিনটি দলের জন্য জায়গা রয়েছে নক আউটে। ইতিমধ্যেই দিল্লি এবং হায়দরাবাদ বিদায় নিয়েছে। ফলে তিনটি স্থানের জন্য লড়াই মূলত সাত দলের।

লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৩ ম্যাচে সিএসকের পয়েন্ট ১৫। নেট রানরেট প্লাস ০.৩৮১। ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই প্লে অফ পাকা হয়ে যাবে সিএসকের। কিন্তু হারলেই নেট রানরেট যেমন বিচার্য হবে তেমনই ধোনিদের জন্য অপেক্ষা করবে অঙ্কের জটিল হিসেব।।

1

শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে উঠে এসেছে লখনউ । ক্রুণাল পান্ডিয়ার দলের নেট রান প্লাস ০.৩০৪। শনিবার তাঁরা ইডেনে খেলতে নামবে কেকেআরের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই তাঁরা সরাসরি প্লে অফে। কিন্তু কেকেআরের কাছে হারলেই আরসিবি, সিএসকে এবং মুম্বই ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

3

সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবলে চার নম্বরে উঠে এসেছে আরসিবি।১৩ ম্যাচ খেলে দু প্লেসিদের পয়েন্ট ১৪। নেটরানরেট প্লাস ০.১৮০। শেষ ম্যাচে গুজরাতের বিরুদ্ধে জেতার পাশাপাশি আরসিবিকে নজর রাখতে হবে মুম্বই ম্যাচের ফলাফলের দিকে।

শেষম্যাচে রোহিতরা হারলে, সহজেই প্লে অফে চলে যাবে বিরাট কোহলিরা। দুই দলই শেষ ম্যাচ জিতলে রানরেট গুরুত্বপূর্ণ হবে। একইসঙ্গে শেষ ম্যাচ হারলে বেঙ্গালোরকে চাপে ফেলতে পারে রাজস্থান, কলকাতাও। ফলে জটিল অঙ্ক কিন্ত অপেক্ষা করছে কোহলিদের জন্য।

লিগ টেবলে পাঁচ নম্বরে রয়েছে মুম্বই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রোহিতদের। তাঁদের হাতে রয়েছে একটি ম্যাচ। আগামী রবিবার তারা মুখোমুখি হবে সানরাইজার্সের। মুম্বইয়ের বর্তমান রানরেট মাইসান ০.১২৮। এই ম্যাচে বড় ব্যবধানে জেতার পাশাপাশি আরসিবি ও রাজস্থানের শেষ ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোহিতদের জন্য।

রাজস্থান রয়্যালস রয়েছে লিগ টেবলের ৬ নম্বর স্থানে। ১৩ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। রানরেট প্লাস ০.১৪০। রাজস্থানের হাতে রয়েছে একটি ম্যাচ। তাঁরা খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সঞ্জু স্যামসংদের কাছে কাছে ডু ওর ডাই ম্যাচ। রাজস্থানকে প্লে অফে যেতে গেলে শেষ ম্যাচে মুম্বই-কলকাতা-ব্যাঙ্গালোরকে হারতে হবে।

2

আশা খুবই কম নাইটদের। তবু অঙ্কের বিচারে একটা ক্ষীণ সুযোগ আছে কেকেআরের জন্য। ১৩ ম্যাচে নীতীশ রানার দলের পয়েন্ট ১২। নেট রানরেট মাইনাস ০.২৫৬। ঘরের মাঠে নাইটদের শেষ ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে।এই ম্যাচে বড় ব্যবধানে জেতার পাশাপাশি নাইটদের তাকিয়ে থাকতে হবে রাজস্থান-মুম্বই-ব্যাঙ্গালোর ম্যাচের ফলাফলের দিকে।
প্লে অফের তালিকায় টিমটিম করে জ্বলছে প্রীতির দলের আলোও। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে তাঁদের। নেট রান মাইনাস ০.৩০৮। তাদের একটাই ম্যাচ বাকি রাজস্থানের বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জেতার পাশাপাশি পাঞ্জাবকে কেকেআর-আরসিবি-মুম্বই ম্যাচের ফলাফলের দিকে চোখ রাখতে হবে। ফলে অনেক জটিল অঙ্ক কষে প্লে অফে পৌছানো বেশ কঠিন পাঞ্জাবের জন্য।
ইতিমধ্যেই হায়দরাবাদ-দিল্লি বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। যদিও তাঁরা কিং মেকার হতে পারে শেষ ম্যাচে জিতলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+