IPL Auction: আইপিএলের মিনি অকশনে লাগামছাড়া দর পাবেন না বিদেশিরা, মর্জিমতো চললেই বড় শাস্তি

IPL Auction: আইপিএলের মেগা অকশনের আগেই বিদেশিদের নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত চূড়ান্ত হলো গভর্নিং কাউন্সিলের বৈঠকে। মিনি অকশন থেকেই বিদেশিদের জন্য থাকছে স্যালারি ক্যাপ।

কিছু বিদেশি ক্রিকেটারকে নিয়ে নানা অভিযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলির। ফ্র্যাঞ্চাইজি কর্তারা বিসিসিআইকে সে কথা জানিয়েছিলেন। সেইমতো কঠোর হচ্ছে বোর্ড।

IPL Auction

অনেক সময় দেখা যায়, কোনও বিদেশি ক্রিকেটার আইপিএলের নিলামে প্রত্যাশিত দর না পেলে নানা ছুতোয় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান। তাতে সমস্যা পড়ে দলগুলি। এবার থেকে নিয়ম হলো, নিলামে অংশ নিতে নাম লেখাতে হবে ক্রিকেটারদের। যদি তিনি দল পাওয়ার পর না খেলেন, তাহলে দুই মরশুমের জন্য আইপিএল ও পরবর্তী নিলামগুলি থেকে তিনি নির্বাসিত হবেন।

তবে যদি এমন পরিস্থিতি দাঁড়ায় যে, কোনও ক্রিকেটার চোট বা অসুস্থতার কারণে আইপিএল খেলতে পারছেন না। সেক্ষেত্রেও না খেলার সঠিক কারণ নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট দেশের বোর্ডকেই। অনেকে বেশি দর পাওয়ার প্রত্যাশায় মেগা নিলামে না গিয়ে মিনি নিলামে নাম লেখান। সেই প্রবণতাও বন্ধ করছে বিসিসিআই।

২০২৬ সালের আইপিএলের আগে হবে মিনি নিলাম। ধরা যাক, বিরাট কোহলিকে কোনও দল ১৮ কোটি টাকায় রেখে দিল। মেগা নিলামে ঈশান কিষাণের দর উঠল ১৬ কোটি টাকা। সেক্ষেত্রে পরের মিনি নিলামে কোনওভাবেই কোনও বিদেশি ক্রিকেটারকে ১৬ কোটি টাকার বেশি দর দিয়ে কিনতে পারবে না কোনও দল।

তাছাড়া মেগা নিলামে যিনি নাম লেখাবেন না, তিনি ২০২৭ অবধি পরবর্তী মিনি নিলামেও অংশ নিতে পারবেন না। বিদেশিদের জন্য পরবর্তী মিনি অকশন থেকে যে স্যালারি ক্যাপ বসছে, তাতে রিটেনশন তালিকায় থাকা ক্রিকেটারের সর্বাধিক দর এবং নিলামে কোনও ক্রিকেটারের দরের মধ্যে যেটি কম হবে, সেটি পরের মিনি নিলামে কোনও বিদেশির সর্বাধিক দর হিসেবে বিবেচিত হবে।

ফলে যদি দেখা যায় রিটেনশন হওয়া ক্রিকেটারের চেয়ে মেগা নিলামে কারও দর বেশি উঠল, সেক্ষেত্রে বিদেশিদের স্যালারি ক্যাপ হবে রিটেনশনের সর্বাধিক দর। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, কোনও বিদেশি ক্রিকেটারের দর যদি বেশি ওঠে, তাহলে নির্ধারিত স্যালারি ক্যাপের চেয়ে বেশি অর্থ চলে যাবে বিসিসিআইয়ের কাছে। তা ক্রিকেটারদের কল্যাণেই খরচ করবে বিসিসিআই। উল্লেখ্য, সর্বশেষ মিনি অকশনে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দরে (২৪.৭৫ কোটি) কেকেআর কিনেছিল মিচেল স্টার্ককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+