IPL: জমে উঠেছে প্লে অফের লড়াই, তিনটি স্থানের জন্য লড়াই ৭ দলের, নাইটদের সুযোগ কতটা?
শেষ ল্যাপে জমে উঠেছে আইপিএলের প্লে অফের লড়াই। ১৩ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। এখনও তিনটি দলের জন্য জায়গা রয়েছে নক আউটে। ইতিমধ্যেই দিল্লি এবং হায়দরাবাদ বিদায় নিয়েছে। ফলে তিনটি স্থানের জন্য লড়াই মূলত সাত দলের।
প্রথমেই আসা যাক দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের কথায়। ১৩ ম্যাচে ধোনিদের পয়েন্ট ১৫। নেট রানরেট প্লাস ০.৩৮১। ধোনিদের শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলেই প্লে অফ পাকা হয়ে যাবে সিএসকের। কিন্তু হারলেই তাদের অঙ্কের হিসেবে পড়তে হবে। দেখা হবে নেট রানরেটও।

এই ম্যাচে জিতলে সরাসরি তাঁরা পৌঁছে যাবে প্লে অফে। এমনকি দিল্লির কাছে চেন্নাই হারলে তাঁরা দ্বিতীয় স্থানে থেকেই লিগের লড়াই শেষ করবে। তবে শেষ ম্যাচে চেন্নাই-লখনউ জিতলে রান রেটের বিচারে দ্বিতীয় স্থান নির্ধারিত হবে।তবে কেকেআরের কাছে হারল কিন্তু অঙ্কের হিসাব মেলাতে হবে লখনউকে।
লখনউয়ের কাছে হেরে কিছুটা চাপে পড়ে গিয়েছে মুম্বই। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রোহিতদের। তাঁদের হাতে রয়েছে একটি ম্যাচ। আগামী রবিবার তারা মুখোমুখি হবে সানরাইজার্সের। মুম্বইয়ের বর্তমান রানরেট মাইসান ০.১২৮।
তবে মুম্বইকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আরসিবির দিকেও। কারণ বিরাটরা ১২ ম্যাচে ১২ পয়েন্টে রয়েছে। তাঁদের হাতে ২টি ম্যাচ আছে। এই দুই ম্যাচ জিতলে তাঁদেরও হবে ১৬ পয়েন্ট। সেক্ষেত্রে নেট রানরেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
তবে মুম্বইয়ের সুবিধা তাঁরা ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবে। প্রতিপক্ষ হায়দরাবাদ খুব একটা শক্তিশালী নয়।তবে হেরে গেলে কিন্তু অনিশ্চয়তার মুখে পড়ে রোহিতদের প্লে অফ।

এই পরিস্থিতিতে শেষ দুটি ম্যাচ জিতলে দু প্লেসিদের পয়েন্ট হবে ১৬, একটি ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৪। দুই ক্ষেত্রেই বিরাটদের সুযোগ থাকবে প্লে অফে। তবে আরসিবিকে তাকিয়ে থাকতে হবে মুম্বই-রাজস্থান এমনকি কলকাতা ম্যাচের ফলাফলের দিকেও।
রাজস্থান রয়্যালস রয়েছে লিগ টেবলের ৬ নম্বর স্থানে। ১৩ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। রানরেট প্লাস ০.১৪০। রাজস্থানের হাতে রয়েছে একটি ম্যাচ। তাঁরা খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। প্রথমত এই ম্যাচ জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে। যেতেতু তাঁদের পয়েন্ট হবে ১৪। তাই প্লে অফে যাওয়ার জন্য তাদের তাকিয়ে থাকত হবে বাকি দলগুলির ফলাফলের উপরে।
লখনউ জেতার পরই কেকেআরের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তবু অঙ্কের বিচারে একটা ক্ষীণ সুযোগ আছে কেকেআরের জন্য। ১৩ ম্যাচে নাইটদের পয়েন্ট ১২। নেট রানরেট মাইনাস ০.২৫৬। ঘরের মাঠে নাইটদের শেষ ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে। এই ম্যাচে নীতীশ রানারা হারলেই খাতা বন্ধ। জিতলেই হবে না।কারণ নাইটদের রানরেটও তলানিতে।

লড়াইয়ে আছে পাঞ্জাব কিংসও। ১২ ম্যাচে তাঁদের পয়েন্ট ১২। রানরেট মাইনাস ০.২৬৮। তাদের হাতে রয়েছে দুটি ম্যাচ এই ম্যাচ দুটি জিতলে তাঁদের পয়েন্ট ১৪। প্রীতির দলের রানরেটের হাল নাইটদের থেকেও খারাপ।
ফলে তাঁদের বড় ব্যবধানে জিততে হবে। এমনকি মুম্বই, রাজস্থান, ব্যাঙ্গালোরকে শেষ ম্যাচে হারতে হবে। তার উপর তাকিয়ে থাকতে হবে লখনউ-কলকাতা ম্যাচের দিকে। তবে পাঞ্জাব কিংস কিন্তু কিং মেকার হতে পারে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications