IPL 2021: আইপিএলে রোহিতের মুম্বইয়ের বিরুদ্ধে বদলার ম্যাচে ধোনির চেন্নাই চোট-চিন্তায়

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলা। প্রথম ম্যাচে দুবাইয়ে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। পয়েন্ট তালিকায় ধোনিরা রয়েছেন দুইয়ে, রোহিতরা চারে। যদিও প্রথম সাক্ষাতে দিল্লিতে শেষ বলে চেন্নাইয়ের বিরুদ্ধে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছিল মুম্বই। কাল খেলা শুরু ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

চেন্নাই সুপার কিংসের অস্বস্তি

চেন্নাই সুপার কিংসের অস্বস্তি

আইপিএলের আগে এক মাস ধরে দুবাইয়ে অনুশীলন করছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ধোনি নিজেও ছন্দে রয়েছেন। যদিও রোহিতদের বিরুদ্ধে বদলার ম্যাচে নামার আগে চিন্তায় রাখছে তারকা ক্রিকেটারদের চোট। বুধবার দুবাই পৌঁছানোয় এখনও কোয়ারান্টিনে রয়েছেন স্যাম কারান। তাঁকে প্রথম ম্যাচে এমনিতেই পাচ্ছে না সিএসকে। কুঁচকির চোটের কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফাইনাল-সহ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ফাফ দু প্লেসি। তিনি আজ অনুশীলন করলেও প্রথম ম্যাচে এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের সর্বাধিক রান সংগ্রহকারীর বাইরে থাকার সম্ভাবনাই বেশি। ডোয়েইন ব্র্যাভোও কুঁচকির চোটের কারণে সিপিএলের শেষ পাঁচটি ম্যাচে বোলিং করেননি। ব্র্যাভো দিল্লিতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও দলে ছিলেন না। কিন্তু দু প্লেসি ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। তাঁর পরিবর্তে ওই ম্যাচে তিনে নামা মঈন আলিকে ওপেনারের ভূমিকায় দেখা যেতেই পারে। নয়তো দু প্লেসির জায়গায় খেলবেন রবিন উথাপ্পা।

সিএসকের সম্ভাব্য ১১

চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ যেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে- ঋতুরাজ গায়কোয়াড়, রবিন উথাপ্পা, মঈন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), শার্দুল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি বা জশ হ্যাজলউড।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

সংযুক্ত আরব আমিরশাহীতে মুম্বই ইন্ডিয়ান্স কতজন স্পিনার নিয়ে নামে সেটাই রবিবাসরীয় ডার্বিতে দেখার বিষয়। জয়ন্ত যাদবকে রোহিত শর্মারা খেলিয়েছেন যখন দেখা গিয়েছে বিপক্ষ দলে বাঁহাতি সংখ্যা বেশি। সেই নিরিখে রায়না, মঈন, জাদেজা থাকায় জয়ন্ত যাদব থাকতেই পারেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে। তবে তাঁকে খেলাতে গিয়ে কাকে বাদ দেওয়া হয় সেটা দেখার। আগের চেন্নাই ম্যাচে খেলেছিলেন ধবল কুলকার্নি। তিনি কালকের ম্যাচে প্রথম একাদশে থাকবেন না। ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ-র জায়গা পাকা। ক্রুণাল ও রাহুল চাহারের সঙ্গে তৃতীয় স্পিনার হতেই পারেন জয়ন্ত যাদব। তবে মুম্বই যদি দুই স্পিনারেই যায় তাহলে দ্য হান্ড্রেডে সর্বাধিক উইকেটশিকারী অ্যাডাম মিলনে প্রথম একাদশে থাকতে পারেন। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, রাহুল চাহার, জয়ন্ত যাদব/অ্যাডাম মিলনে/নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

প্রথম সাক্ষাতে

প্রথম সাক্ষাতে

এবারের আইপিএলে ১ মে দিল্লিতে চেন্নাই সুপার কিংসকে শেষ বলে ৪ উইকেটে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। টস জিতে ধোনিদের ব্যাট করতে পাঠান রোহিত শর্মা। চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে ২১৮ রান তোলে। অম্বাতি রায়ুডু অপরাজিত ৭২ রান করেন মাত্র ২৭ বলে। মঈন আলি ৩৬ বলে ৫৮ ও ফাফ দু প্লেসি ২৮ বলে ৫০ করেন। জবাবে ওপেনিং জুটিতে ভালো শুরুর পর মুম্বইকে শেষ বলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয় পোলার্ডের অপরাজিত ৩৪ বলে ৮৭ রানের ইনিংস।

পারস্পরিক দ্বৈরথ

পারস্পরিক দ্বৈরথ

দুই দলের পারস্পরিক সাক্ষাতে ৩১টি ম্যাচের মধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ১২টিতে। ১৯টিতে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলের মোকাবিলায় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন সুরেশ রায়না (৭৩২)। তাঁর পরেই রয়েছেন রোহিত শর্মা (৬৯৩) ও মহেন্দ্র সিং ধোনি। বোলারদের মধ্যে ডোয়েইন ব্র্যাভো ৩২টি উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাদেজার ঝুলিতে ১৮ উইকেট। ২০১৪ সালের আইপিএলে দুবাইয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়েছিল সিএসকে। গত বছর প্রথম সাক্ষাতে শারজায় রোহিতরা ১০ উইকেটে জিতলেও ফিরতি ম্যাচে আবু ধাবিতে ৫ উইকেটে জয় পেয়েছিলেন ধোনিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+