IPL:বৃহস্পতিবার বিরাট ম্যাচ পাঞ্জাবের, ফিরছেন ধাওয়ান?

চোট কাটিয়ে আবারও আইপিএলের মঞ্চে প্রত্যাবর্তন করছেন শিখর ধাওয়ান। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে সম্ভবত দলে ফিরতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কাঁধে চোটের জন্য শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে খেলতে পারেননি পাঞ্জাব অধিনায়ক। তাঁর পরিবর্তে নেতৃত্বের ভার সামলান স্যাম কারান।

যদিও বৃহস্পতিবার আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরতে চলেছেন গব্বর। বুধবার প্রীতির দলের পক্ষ থেকে সোশ্যাল সাইটে ছবি পোস্ট করে ধাওয়ানের অনুশীলনের খবরটি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি পাঞ্জাব দলে ফিরতে চলেছেন লিভিংস্টোন শেষ ম্যাচে জয় পাওয়ায় অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে খেলতে নামবে ধাওয়ান ব্রিগেড। আইপিএল টেবলে পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব কিংস।

ধ্‌্

অন্যদিকে চেন্নাইয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোই লক্ষ্য আরসিবির। পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবলে ৮ নম্বর স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লিগ টেবিলে নিজেদের অবস্থানকে উন্নত করতে গেলে বৃহস্পতিবারের ম্যাচে জয় পেতেই হবে বিরাট কোহলিদের।

বি

শেষ ম্যাচের বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। বৃস্পতিবার তাঁর থেকে থাকবে বড় রানের প্রত্যাশা। তবে বাঙ্গালুরু শিবিরকে ভরসা দিচ্ছে দু প্লেসি এবং ম্যাক্সওয়েলের ফর্ম। এই দুই বিদেশি ব্যাটসম্যান শেষ ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন।


মোহালির পিচে সাধারণত বড় রান হয়। ২০১৮ সাল থেকে এই মাঠে প্রথম ইনিংসে গড়ে ১৭৫ রান উঠেছে। তবে জয়ের জন্য ১৮০ বা ১৯০ রান এই মাঠে নিরাপদ। আগামীকালের ম্যাচে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। ফলে ডিএলএস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই পরে যারা ব্যাট করতে নামবে বৃষ্টি হলে তাদের কিন্তু অঙ্ক কষে খেলতে হবে।

১

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সম্ভাব্য দল- ফাফ দু প্লেসি (অধিনায়ক),বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, মহীপাল লোমরর, দীনেশ কার্তিক (উইকেটকিপার), শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ, বিজয়কুমার ভিশাক।
পাঞ্জাব কিংস সম্ভাব্য দল- শিখর ধাওয়ান/অথর্ব তাইডে, প্রভসিমরণ সিং, স্যাম কারান,হরপ্রীত ভাটিয়া,ম্যাথু শর্ট, সিকান্দার রাজা/লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+