IPL:অধিনায়কত্বে ধোনির সঙ্গে হার্দিকের মিল পাচ্ছেন গাভাসকর
ক্যাপ্টেন পান্ডিযার মধ্যে ধোনির ছায়া দেখতে পাচ্ছেন সুনীল গাভাসকর। আইপিএলে প্রথমবার নেতৃত্ব দিয়ে গতবার গুজরাত দলকে চ্যাম্পিয়ন করেছেন। এবারও হার্দিকের নেতৃত্বে দুরন্ত ছন্দে আছে গুজরাত টাইটান্স ।পান্ডিয়ার অধিনায়কত্বের প্রশংসা শোনা গেল এবার প্রাক্তন ভারত অধিনায়কের গলাতেও। গাভাসকর জানিয়েছেন, 'নেতৃত্ব দেওয়ার ভঙ্গিমায় ধোনির সঙ্গে অনেকটাই মিল আছে হার্দিক পান্ডিয়ার।'
একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'অনেক সময় অধিনায়ক চেষ্টা করেন তাঁর মানসিকতা দলের মধ্যে সঞ্চারিত করতে। কিন্তু হার্দিক কখনই তাঁর আগ্রাসী মানসিকতা দলের মধ্যে আনেননি। এটাই সবথেকে ভালো গুণ একজন অধিনায়ক হিসাবে পান্ডিয়ার মধ্যে। একইসঙ্গে ইতিবাচক দিকও হার্দিকের জন্য।'

গত বছর আইপিএলের গুজরাত দলকে চ্যাম্পিয়ন করার সৌজন্যে জাতীয় দলের অধিনায়কত্ব করারও সুযোগ আসে পান্ডিয়ার সামনে। বেশ কয়েকটি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্বও দেন পান্ডিয়া। এবার কিন্তু হার্দিক পেয়ে গেলেন সানির বিরাট সার্টিফিকেট।

এই তালিকাতেই হার্দিক পিছনে ফেলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিকে। তালিকায় হার্দিক পান্ডিয়া ২১টি ম্যাচের মধ্যে ১৫টিতে জিতেছেন। পাঁচটি ম্যাচে হার। ৭৫ শতাংশ জয়ের হার নিয়ে সবার শীর্ষে রয়েছেন হার্দিক পান্ডিয়া।

একটি ঘটনা ঘটে গুজরাত বোলিংয়ের ১৩ ওভারে। বোলিং করছিলেন শুধু হার্দিক পান্ডিয়া। গুরবাজ প্রথম বলেই ছক্কা মারেন। এর পর নন-স্ট্রাইকার প্রান্তে পান্ডিয়াকে ধরে কিছু বলার চেষ্টা করছেন তিনি। এর পরে, রানআপে ফেরার সময়, পান্ডিয়াকে তাঁর দিকে রেগে আঙুল দেখাচ্ছেন, এমনকি আম্পায়ারকেও কিছু বলতে চান তিনি।
যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে কিন্তু নিন্দুকরা চোখ এড়াতে পারছেন না মাঠের মধ্যে হার্দিক পান্ডিয়ার অসম্ভব ঔদ্ধত্য।৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার উপরে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল। পারফরম্যান্স কিন্তু শেষ কথা বলে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications