Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: অলরাউন্ডার পান্ডিয়া রেকর্ড গড়ে ছুঁয়ে ফেললেন জাদেজা, রাসেলকে

ঘরের মাঠে রাজস্থানের বিরুদ্ধে দল হারলেও ব্যক্তিগত রেকর্ডের খাতাটা চালু রাখলেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, কায়রন পোলার্ডের সঙ্গে এক আসনে বসলেন গুজরাত টাইটান্স দলের অধিনায়ক।

হার্দিক আইপিএলের ইতিহাসে ষষ্ঠ অল রাউন্ডার যাঁর ঝুলিতে ২ হাজার রান এবং ৫০টি উইকেট রয়েছে।দ্বিতীয় ভারতীয় হিসাবে এই নজির গড়লেন গুজরাতের তারকা। এরআগে ভারতীয় হিসাবে এই কৃতিত্বের অধিকারী ছিলেন একমাত্র রবীন্দ্র জাদেজা।

হার্দিক

রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট হাতে ১৯ বলে ২৮ রান করেই আউট হয়ে যান পান্ডিয়া। কিন্ত তার আগেই রেকর্ডটা করে নেন পান্ডিয়া।২ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে যান পান্ডিয়া। এরপর বল করতে নেমে একটি উইকেটও পান গুজরাত অধিনায়ক। বল হাতে নিজের দ্বিতীয় ওভারে ফেরান যশস্বী জয়সওয়ালকে। এরইসঙ্গে আইপিএলে ৫০ উইকেটের মালিক হলেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার।

জাদেজা

রবীন্দ্র জাদেজা ছাড়াও বিদেশী ক্রিকেটারদের মধ্যে এই কৃতিত্বের অধিকারী, আন্দ্রে রাসেল,কায়রন পোলার্ড, শেন ওয়াটসন, জাক ক্যালিস। একমাত্র রাসেল এবং জাড্ডু ছাড়া প্রত্যেকেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ফলে অল রাউন্ডার হিসাবে আইপিএলে আগামী দিনে আরও বেশি রেকর্ড গড়ার পথে এগিয়ে যাবেন পান্ডিয়া, রাসেল জাদেজা।
নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এই মরসুমে শুরু থেকেই একেবারেই ছন্দে নেই। নিজের নামের উপর সুবিচারও করতে পারছেন না রাসেল।তাই ভারতীয় অল রাউন্ডার হার্দিক এবং জাদেজাই এই মরসুমে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।

রাসেল

২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় হার্দিক পান্ডিয়ার। সাত মরসুম মুম্বই দলে কাটানোর পর ২০২২ সালে গুজরাত টাইটান্স দলে যোগ দেন হার্দিক। নতুন এই দলের অধিনায়কত্বের দায়িত্ব ওঠে তাঁরই কাঁধে।
প্রথমবার দায়িত্ব নিয়ে দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেন হার্দিক পান্ডিয়া। এই মরসুমের শুরু থেকে ভালোই ছন্দে রয়েছে গুজরাত দল। রবিবার রাজস্থানকে হারাতে পারলে শীর্ষে ওঠার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়েছে। আগামী ২২ শে এপ্রিল গতবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টাসের।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+