যুবভারতী আইপিএলের উদ্বোধন : পারফর্ম করার আগে অনুশীলনে ব্যস্ত হৃত্বিক, অনুষ্কারা
কলকাতা, ৭ এপ্রিল : আর কিছুক্ষণ পর শুরু হবে এবারের আইপিএলের অষ্টম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত হৃত্বিক, অনুষ্কারা৷
একটু একটু করে আলোয় সেজে উঠেছে মূল মঞ্চ সহ গোটা স্টেডিয়াম। আর কিছুক্ষণের অপেক্ষা। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বোধন হবে এবারের আইপিএল যজ্ঞের।
মোট ২ ঘণ্টার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে সোনি ম্যাক্সে সরাসরি দেখা যাবে। এর আগের কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি হৃত্বিক রোশনকে। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনিই। এবারের শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সইফ আলি খান। এছাড়া মঞ্চ মাতাতে থাকছেন ফারহান আখতার ও তাঁর ব্যান্ড, শাহিদ কাপুর, বিরাট কোহলির বান্ধবী তথা বলিউড হার্টথ্রব অনুষ্কা শর্মা, সুরকার প্রিতম ও তাঁর ব্যান্ড৷
আসুন দেখে নেওয়া যাক অনুশীলনরত হৃত্বিক, অনুষ্কাদের ছবি

হৃত্বিক রোশন
এর আগের কোনও আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যায়নি হৃত্বিক রোশনকে। এদিন অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনিই।

হৃত্বিক রোশন
অনুশীলনে ব্যস্ত হৃত্বিক

অনুষ্কা শর্মা
যুবভারতী স্টেডিয়ামে অনুষ্কা

অনুষ্কা শর্মা
অনুশীলনে ব্যস্ত অনুষ্কা

হৃত্বিক রোশন
যুবভারতী স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত হৃত্বিক

হৃত্বিক রোশন
যুবভারতী স্টেডিয়ামেঅনুশীলনে ব্যস্ত হৃত্বিক

অনুষ্কা শর্মা
বিরাট কোহলির বান্ধবী তথা বলিউড হার্টথ্রব অনুষ্কা শর্মা চূড়ান্ত অনুশীলনে ব্যস্ত












Click it and Unblock the Notifications