IPL: ডাগ আউট নয়, দর্শকদের লক্ষ্য ছিলেন ক্রিকেটার, গ্যালারির অশান্তি নিয়ে বিস্ফোরক দাবি জন্টি রোডসের

লখনউ-হায়দারবাদ ম্যাচে বিতর্ক যেন মিটেও মিটছে না। বিতর্কের আগুনে এবার ঘি ঢাললেন জন্টি রোডস। শনিবার নো-বলের সিদ্ধান্ত বদলে যাওয়ার পরেই হায়দরাবাদের গ্যালারিতে উত্তেজনা তৈরি হয়। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে লখনউ শিবিরের উপরে রাগ উগরে দেন দর্শকরা। লখনউয়ের ডাগ-আউট লক্ষ্য করে কিছু ছোঁড়েন দর্শকরা।

ম্যাচের পর সোশ্যাল সাইটে বিস্ফোরক অভিযোগ তুললেন লখনউ দলের ফিল্ডিং কোচ জন্টি রোডস। তাঁর অভিযোগ ডাগ আউট লক্ষ্য করে নয়, বাউন্ডারি লাইনে ফিল্ডিং করা প্রিরাক মানকড়ের মাথা লক্ষ্য করে নাট-বোল্ট ছোঁড়েন দর্শকরা।

১

হায়দরাবাদ দলের ব্যাটিংয়ের শেষ দিকে আবেশ খানের নো বলকে কেন্দ্র করে কিছুটা অশান্ত হয় পরিস্থিতি। মাঠের আম্পায়ার 'নো' দিয়েওছিলেন। লখনউ সেই সময় রিভিউ নেয়। কিছুটা অবাক করে দিয়ে থার্ড আম্পায়ার 'নো' বাতিল করে দেন।


পরের বলেই বাউন্ডারি মারেন ক্লাসেন। লখনউয়ের কোচ ও সাপোর্ট স্টাফদের মাঠে নেমে পড়তে দেখা যায়। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় গম্ভীরদের। তৃতীয় আম্পায়ার নো-বল খারিজ করায় রাগে গ্যালারি থেকে হায়দরাবাদ সমর্থকরা বোতল ছোড়ে লখনউয়ের ডাগ-আউটে। ডাগ আউটে থাকা লখনউ দলের ক্রিকেটার সাপোর্ট স্টাফরা মাঠে নেমে পড়েন।

২

এরপরই কিছুটা উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। তারই জের সামলাতে হল লখনউয়ের রিজার্ভ বেঞ্চকে। কিছু সমর্থকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায় লখনউয়ের কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে। অবস্থা সামাল দিতে মাঠের দুই আম্পায়ার তখন লখনউয়ের ডাগআউটের দিকে ছুটে যান। তাঁদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন ফ্লাওয়ার।এরজেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। যদিও মাঠে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামলে নেন।

৩

কিন্তু জন্টি রোডসের ম্যাচের অশান্তির মুহুর্তের একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে তাঁর দাবি ক্রিকেটারকে লক্ষ্য করেই গ্যালারি থেকে কিছু উড়ে আসে।আপাতত এই ঘটনায় সরকারিভাবে কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বিসিসিআই।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+