IPL: প্রশ্নের মুখে নাইটদের দল নির্বাচন থেকে রণকৌশল, হারের ব্যাখ্যা দিলেন নীতীশ-ভেঙ্কটেশ
ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে এবারের মতো আইপিএল প্লে অফের স্বপ্ন অধরাই থেকে গেল নাইটদের। কেকেআর শুধু হারেনি, নাইটদের ডেরায় এসে রীতিমতো দাদাগিরি করলেন যশস্বী জয়সওয়ালরা।
এই ম্যাচে কেকেআর শিবিরের রণকৌশল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্কোরবোর্ডে যেখানে মাত্র ১৪৯ রান সেখানে প্রথম ওভারেই বল করতে আসেন অধিনায়ক নীতীশ রানা। দলে স্পেশ্যালিস্ট বোলারারা থাকতে কেন যশস্বী-বাটলারদের বিরুদ্ধে প্রথম ওভারে বল করার ঝুঁকি নিলেন নাইট নেতা? প্রথম ওভারেই খরচ করলেন ২৬ রান। ম্যাচ প্রথম ওভারেই কেকেআরের হাত থেকে বেরিয়ে গেল।

একইসঙ্গে তাঁর বক্তব্য, 'মনে হয়না, আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল। এর আগে অনেক ম্যাচে রানা বল হাতে ব্রেকথ্রু দিয়েছে। রানও কম খরচ করেছে। পাশাপাশি সেট হওয়া পার্টনারশিপ ব্রেক করেছে।'
রাজস্থান ম্যাচের পর নাইটদের দল নির্বাচন থেকে রণকৌশল নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। স্ক্যানারের তলায় অধিনায়ক নীতীশের সিদ্ধান্ত। ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও নিজের সিদ্ধান্তে অনড় থাকছেন নাইট নেতা।

একইসঙ্গে যশস্বীকে কৃতিত্ব দিয়ে নীতীশ বলেন, 'ও প্রথম বল থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে শুরু কের। সব কিছুই ওর অনুকূলে গিয়েছে।'

কেকেআরের হারের জন্য স্লো পিচকেও দায়ী করেছেন ভেঙ্কটেশ আইয়ার। নাইট ব্যাটসম্যান বলেছেন, 'উইকেট স্লো হয়ে পড়েছিল। আমরা নতুন বলে স্পিন দিয়ে পুরো ফায়দা তুলতে চেয়েছিলাম। প্ৰথম থেকেই যদি বল টার্ন করত, তাহলে ব্যাটারদের পক্ষে এই রান চেজ করা মুশকিল হয়ে পড়ত। কিন্তু আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।'
ঘরের মাঠে রাজস্থানের কাছে হেরে আপাতত লিগ টেবলের ৭ নম্বরে নেমেছে নীতীশ রানার কলকাতা নাইট রাইডার্স। গ্রুপ পর্বে এখনও অবধি ১২টি ম্যাচে খেলে ৫টি জয় ও ৭টি হার কেকেআরের। নাইটদের নেট রান রেট -০.৩৫৭। পয়েন্ট ১০। প্লে অফের স্বপ্নও এবার বিলীন হয়ে গেল কেকেআরের। নাইটদের এখনও বাকি দুটি ম্যাচ।












Click it and Unblock the Notifications