IPL: বিরাট-গম্ভীর বিতর্ক ফের উস্কে দিলেন নবীন, সোশ্যাল মিডিয়ায় নাম না করে কটাক্ষ কোহলিকে

'কাটা ঘায়ে নুনের ছিটা' বোধহয় একেই বলে। দিল্লির বিরুদ্ধে আরসিবির হারের পরই সোশ্যাল মিডিয়ায় নাম না করে বিরাট কোহলিকে কটাক্ষ করলেন নবীন উল হক। আরসিবির হারের কয়েক ঘণ্টার মধ্যেই নবীনের ইনস্টাগ্রামে দেখা গেল লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে ছবি।

ইনস্টাগ্রামে একটি তাত্পর্যপূর্ণ পোস্ট করে সরাসরি না হলেও ঘুরিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন নবীন। বিরাটের সঙ্গে সংঘাতের ইস্যুটিকে তিনি যে সহজে ভুলছেন না যা আবারও হয়তো বুঝিয়ে দিলেন আফগান এই ক্রিকেটার।

Naveen ul Haq

গম্ভীরকে পাশে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন নবীন। এই ছবির সঙ্গেই আফগান ক্রিকেটার মন্তব্য করেন,'মানুষের সঙ্গে তেমনই আচরণ করো, যেমনটা তুমি তাঁর কাছে প্রত্যাশা করো। তেমনভাবেই কথা বলো, যেমনভাবে তুমি শুনতে চাও।' এরপর ইমোজি দিয়ে লিখলেন, গোটের- এর সঙ্গে। নেটিজেনদের অনুমান বিরাটকে খোঁচা দিতেই এমন পোস্ট নবীনের।

এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই গৌতম গম্ভীর সেখানে নিজের বক্তব্য দেন। তিনি বলেন, 'তুমি যে রকম সেই রকমই থাকো। কখনও বদলে যেও না।' সপ্তাহ পেরিয়ে গেলেও বিরাট বিতর্ক আরও গম্ভীর হচ্ছে। একাধিক বিসিসিআই কর্তাকে টেক্সট করে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন কোহলি, যা নিয়ে ফের সরগরম ভারতীয় ক্রিকেট। বিরাটের স্পষ্ট বক্তব্য জরিমানা করার মত কোনও অপরাধ তিনি করেননি।

৩মে রাতে প্রথমে নবীন উল হকের সঙ্গে বিরাট কোহলির তর্কাতর্কির পর যে ঝামেলা হয়। তারই রেশ ধরে লখনউ আরসিবি ম্যাচের পরে গৌতম গম্ভীরের সঙ্গে বাক যুদ্ধে জড়িয়ে পড়েন বিরাট কোহলি। যা রীতিমতো বিতর্কের সূত্রপাত করে।

Naveen ul Haq

আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য লখনউ মেন্টর গৌতম গম্ভীরকে তাঁর ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। একই শাস্তি পান কোহলিও। আরসিবি ব্যাটসম্যানের ১০০ শতাংশ ম্যাচ ফি কাটা যায় এই ঘটনায়। এই ঘটনায় ম্যাচ ফি-র ৫০শতাংশ কাটা যায় লখনউ ক্রিকেটার নবীন উল হকেরও। এই ঘটনায় তীব্র বিতর্ক শুরু হয়।

সোশ্যাল মিডিয়ায় ফের কোহলিকে নাম না করে কটাক্ষ নবীনের

ঠিক তার পরদিনই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নবীন। সেখানে তিনি লেখেন, 'তুমি যার যোগ্য, তাই পাবে।'

দিল্লির কাছে হারের ফলে তাদের প্লে অফের যাওয়ার রাস্তা আরো কঠিন হলো। সেই দিনই নবীন উল হকের এই ইনস্টাগ্রাম পোস্ট আরও বিতর্ক বাড়িয়েছে। ম্যাচ হারলেও আইপিএলে ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে সাত হাজার রানের গণ্ডি পার করেছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+