Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL: আরসিবির বিদায়ের পরই কটাক্ষের হাসি নবীনের, মুম্বই ফিরলেন বিরাট

মাঠে পারফরম্যান্সের গ্রাফ তলানিতে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রচারে রাখছেন নবীন উল হক। বিরাট কোহলির সঙ্গে বিতর্কের পরই প্রচারের আলোয় আসেন আফগান এই ক্রিকেটার। তারপর থেকে পরোক্ষভাবেই সমাজ মাধ্যমে কোহলিকে কটাক্ষ করতে শুরু করেছেন নবীন উল হক। রবিবার আরসিবির বিদায়ের পরও সেই ধারা অব্যাহত রাখলেন লখনউ দলের ক্রিকেটার।

২০২৩ সালেও কোহলির আইপিএল ট্রফি জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণ থাকল। আর আরসিবি প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ার পরেই উল্লসিত নভিন উল হক। রবিবার রাতের ইনস্টা স্টোরি অন্য সবকিছুকে ছাপিয়ে গেল। স্টোরিতে এক টিভি প্রেজেন্টারের ভিডিও দিয়েছেন নবীন।

১

ভিডিয়োতে দেখা যাচ্ছে, টিভি প্রেজেন্টারের অট্টহাসি। গড়িয়ে পড়ে হাসছেন তিনি। নেটিজেনদের দাবি, এই ভিডিয়োর মাধ্যমে বিরাটদের হারে নিজের প্রতিক্রিয়া বোঝাতে চাইলেন নবীন।

৩

যদিও তিনি এই পোস্টে বিরাট কোহলি বা আরসিবির নাম নেননি, তবে নেটিজেন তথা ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, কোহলির উদ্দেশ্যেই এই পোস্ট নবীনের।

১

আইপিএলের আরসিবি-লখনউ ম্যাচে বিরাট বিতর্কে জড়িয়েছিলেন গম্ভীর-কোহলি। তাতে ভূমিকা ছিল নবীন উল হকেরও। এরপর সমাজ মাধ্যমে অন্যতম চর্চার বিষয় হয় এই বিতর্ক।কোহলি বিতর্কে ইতি টেনে দিলেও নবীন কিন্তু সমাজ মাধ্যমে জারি রেখেছেন কটাক্ষ করার পালা।


রবিবার গুজরাটের বিরুদ্ধে ম্যাচে শতরান করলেও আইপিএলের আসর থেকে বিদায় নিতে হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরকে। আইপিএলের সফর শেষ করে এবার তাই ঘরে ফেরার পালা। কাল মাঠে বিরাটদের খেলা দেখতে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা। সোমবার সকালে দুজনকেই মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায়।


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+