IPL: আইপিএলে বিরাট-রোহিত দ্বৈরথ, প্লে অফের সরণিতে প্রবেশ করাই লক্ষ্য আরসিবি-মুম্বইয়ের
মঙ্গলবার সন্ধ্যায় আইপিএলে বিরাট বনাম রোহিত দ্বৈরথ। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে আরসিবির। লিগ টেবলে দুই দলের অবস্থান পাশাপাশি। ১০ ম্যাচ খেলে দুই দলের পয়েন্টই ১০।তবু রান রেটের বিচারে এক কদম এগিয়ে আছে ব্যাঙ্গালোর। দু প্লেসিরা রয়েছে ৫ নম্বরে, অন্যদিকে ছয় নম্বরে রয়েছে মু্ম্বই।
প্লে অফের সরণিতে ঢুকে পড়তে হলে দুই দলের কাছেই জয় ছাড়া বিকল্প নেই। শেষ ম্যাচে দিল্লির কাছে যেমন হেরেছে আরসিবি তেমনই নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হারতে হয়েছে রোহিত ব্রিগেডকে। ফলে জয়ে ফিরতে মরিয়া থাকবে দুই দলই।

কোহলি রান পেলেও স্ট্রাইক রেট প্রশ্নের মুখে পড়েছেন। সমালোচকদের কথায়, বিধ্বংসী ব্যাটিং করতে দেখা যাচ্ছে না প্রাক্তন ভারত অধিনায়ককে। ব্যক্তিগত স্বার্থে লম্বা ইনিংস খেলছেন এবং অর্ধ শতরানও করছেন। কিন্তু তাকে দলের বিশেষ লাভ হচ্ছে না। উল্টে বিরাটের মন্থর ব্যাটিং করে দলের মিডল অর্ডারে চাপ তৈরি করছে। তার মধ্যে ম্যাক্সওয়েলের অফ ফর্ম কিছুটা হলেও চাপে রেখেছে আরসিবিকে। আরসিবি এই ম্যাচে ব্যবহার করতে পারে কেদার যাদবকে।

অন্যদিকে রোহিতের অফ ফর্ম সব থেকে বেশি চিন্তার কারন মুম্বই শিবিরে। ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হিটম্যান। তাঁকে নিয়ে শুরু হয়েছে সমালোচনা।বড় ম্যাচেই জ্বলে উঠতে চাইবেন মুম্বই অধিনায়ক।তিলক ভার্মার খেলা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মুম্বই টিম ম্যানেজমেন্ট।
সোমবারের অনুশীলনে দেখা গেল সচিন-কোহলিকে একসঙ্গে। দুই দলের দুই মহাতারকা একসঙ্গে বেশকিছুক্ষণ সময় কাটালেন। হাসিমজা করতেও দেখা গেল গুরু শিষ্যকে।ওয়াংখেড়েতে সাধারণত লাল মাটির উইকেট হয়।পেস সহায়ক হয় এই উইকেট। রান তাড়া করে জেতা রণকৌশল নেয় দলগুলি।ম্যাচের সময় বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই।

আরসিবি সম্ভাব্য দল- বিরাট কোহলি, ফাফ দু প্লেসি, মাহিপাল লোমরু, দীনেশ কার্তিক, অর্জুন রাওয়াত/শাহবাজ আহমেদ, কেদার যাদব, হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, কর্ন শর্মা/ বিজয় কুমার, মহম্মদ সিরাজ, হ্যাজেলউড।












Click it and Unblock the Notifications