IPL:মুম্বইয়ের বিরুদ্ধে নেই ধাওয়ান, আর্চারের খেলার সম্ভবনা

শনিবার আইপিএলের ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে হারলেও টানা তিন ম্যাচ জিতে কিন্তু ছন্দ ফিরে পেয়েছে রোহিত শর্মার দল। এই পরিস্থিতিতে শনিবার নিজের ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই শিবিরে নজর থাকবে জোফ্রা আর্চারের দিকে। প্রথম ম্যাচের পর আর ব্রিটিশ তারকাকে খেলতে দেখা যায়নি। যদিও চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে যান আর্চার তবে এই ম্যাচে তাঁকে খেলানো হতে পারে। মুম্বই টিম সূত্রের খবর, ফিটনেস সমস্যা কাটিয়ে আবারও ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট হয়ে গিয়েছেন ইংল্যান্ড দলের এই তারকা পেসার।

ধাওয়ান

ফলে শনিবার সন্ধ্যায় তাঁকে মুম্বইয়ের প্রথম একাদশে দেখা যেতেই পারে। চলতি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ খেলার পরেই চোটের কারণে মাঠের বাইরে চলে গিয়েছেন আর্চার।পাশাপাশি নজর থাকবে অর্জুন তেন্ডুলকরের দিকে।লিগে ছয় নম্বরে রয়েছে মুম্বই, সাত নম্বরে পাঞ্জাব।

পাঞ্জাব ম্যাচের আগে মুম্বই দলের পেস অ্যাটাকের অন্যতম ভরসা বলেন,' শেষ দুই সপ্তাহ যেমনটা আশা করা হয়েছিল তেমন ভাবেই সুস্থ হয়ে ওঠা সম্ভব হয়নি। অনেকদিন মাঠের বাইরে থাকলে শরীর দ্রুত ফিট হয় না। এমনকি মাঠে নেমেই ১০০% দেওয়াটাও চ্যালেঞ্জের হয়। আমি জানিনা পরের ম্যাচ কবে খেলব তবে নিজেকে যতটা সম্ভব সুস্থ করে তোলার চেষ্টা করছি।'

অর্জুন

এদিকে পাঞ্জাব দলের প্রধান চিন্তা অধিনায়ক শিখর ধাওয়ানের চোট। চোটের জন্য শেষ দুই ম্যাচে খেলতে পারেননি পাঞ্জাব অধিনায়ক। এই ম্যাচেও তাঁর খেলার সম্ভবনা নেই। তাঁর সুস্থ হতে এখনও তিন থেকে চার দিন সময় লাগবে বলেই টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইপিএলের ইতিহাসে এই দুই দল মুখোমুখি হয়েছে ২৯ বার। মু্ম্বই ইন্ডিয়ান্স জয় পেয়েছে ১৫ বার এবং পাঞ্জাব কিংস জয় পেয়েছে ১৪ বার। পরিসংখ্যান থেকেই প্রমাণিত আইপিএলে যখনই দুই দল মুখোমুখি হয়েছে লড়াই হয়েছে তুল্যমূল্য।

সূর্য

ওয়াংখেড়েতে রান তাড়া করে জয় পাওয়ার সম্ভবনাই বেশি। ২০২১ সাল থেকে এই ম্যাচে যারা পরে ব্যাট করে রান করেছে তারাই বেশির ভাগ ম্যাচে জয় পেয়েছে। এই মাঠে স্পিনাররা বাড়তি সুবিধা পান।মুম্বইয়ের আবহাওয়া যথেষ্টই গরম রয়েছে।

মু্ম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল-রোহিত শর্মা(অধিনায়ক), ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা,ক্যামরুন গ্রীন, নেহাল ওয়াডেরা, টিম ডেভিড, হৃতিক শোকিন, পীযূষ চাওলা , রিলে মেরিডিথ/জোফ্রা আর্চার বেহরেনডর্ফ।

পাঞ্জাব কিংস সম্ভাব্য দল- স্যাম কারান(অধিনায়ক),অথর্ব তাইডে, প্রভসিমরণ সিং, স্যাম কারান,হরপ্রীত ভাটিয়া,ম্যাথু শর্ট, সিকান্দার রাজা, লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), শাহরুখ খান, অর্শদীপ সিং, কাগিসো রাবাডা/ন্যাথন এলিস, রাহুল চাহার, হরপ্রীত ব্রার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+