IPL:আইপিএলের পরই অবসর নেবেন ধোনি? ইঙ্গিত দিলেন সিএসকে কোচ ফ্লেমিং

আইপিএলে এটাই কি শেষ মরসুম মহেন্দ্র সিং ধোনির? চলতি মরসুমে আইপিএল খেলার পরই কী ক্রিকেটের ২২ গজকে পাকাপাকিভাবে বিদায় জানাবেন ধোনি? এই নিয়ে জল্পনা ক্রিকেট বিশ্বে।

ধোনি এখনও সরকারিভাবে কিছু না জানালেও বারবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তাঁর ক্রিকেট কেরিয়ারে শেষের অধ্যায় শুরু হয়ে গিয়েছে। কিন্তু ধোনি ভক্তদের জন্য সুখবর দিলেন সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং।

১

ধোনির অবসর নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, অবসর নিয়ে ধোনি এখনও কোন কথা আমাদের সঙ্গে বলেনি। ফ্লেমিং এর এই মন্তব্যের সঙ্গে সঙ্গে নতুন করেই জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি চলতি মরসুমের পরও ব্যাট হাতে বাইশে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে?

ফ্লেমিং ধোনির অবসর প্রসঙ্গে বলেছেন, '২০২৩ আইপিএল তাঁর কাছে শেষ মরসুম সেই বিষয়ে আমাদের এখনও কিছু ইঙ্গিত দেয়নি ধোনি।' সিএসকের কোচের এই মন্তব্য থেকেই স্পষ্ট দলের অন্দরে অবসরের কথা বলে আলাদা করে চাপ বাড়াতে চাননি। আপাতত দলের ভাল পারফরম্যান্সই তাঁর লক্ষ্য।

২

ধোনিকে দেখে বোঝাও যাবে না তাঁর বয়স প্রায় ৪২ হতে চলল। এখনও সেই ক্ষিপ্রতা, সেই ফিটনেস।গতকাল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচেও ধোনি পরপর দু'বলে ছয় মেরেছেন। বয়স যতই বাড়ুক দাস্তানা আর ব্যাট হাতে কিন্তু মাহি নিজের ফর্ম ধরে রেখেছেন।

কিছুদিন আগে অবসর নিয়ে প্রশ্ন করা হয়েছিল সিএসকে অধিনায়ককে। তিনি কিন্তু রহস্য বজায় রেখেছেন। ধোনি জানিয়েছিলেন, ' অবসর নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমার কাছে অনেক সময় রয়েছে। এখন আমাদের সামনে প্রচুর ম্যাচ। যদি এখনই কিছু বলে দিই তা হলে কোচ চাপে পড়ে যাবেন।'

৩

কয়েকম্যাচ আগে অবশ্য ধোনি বলেছিলেন, 'আমার ক্রিকেট কেরিয়ারে শেষের অধ্যায় শুরু হয়ে গিয়েছে।কত দিন খেলব তা অবশ্য জানি না।' ভারতীয় দলের খেলার সময় হঠাত করেই অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। সিএসকের জার্সিতেও কী একই ঘটনার পুনরাবৃত্তি হবে নাকি নতুন কোনও চমক দেবেন মাহি। উত্তরের অপেক্ষায় তাঁর ভক্তরা।

ভারতীয় দলের হয়ে খেলা ছাড়ার পর ধোনি এবং ক্রিকেটের সম্পর্ক এখন শুধুই হলুদ জার্সির সুতোয় বাঁধা। আইপিএল থেকে অবসর নিলে আর ব্যাট হাতে দেখা যাবে না মাহিকে। ভারতীয় ক্রিকেটে একটা অধ্যায়ের পরিসমাপ্তি হবে। কিন্তু বয়স যতই বাড়ুক ভক্তরা চান ধোনিকে আরও বেশিদিন ক্রিকেটের সবুজ গালিচায় দেখতে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+