IPL: চোট গুরুতর? দলকে চ্যাম্পিয়ন করেই হাসপাতালে ভর্তি হতে পারেন ধোনি

চেন্নাইকে আইপিএল জিতিয়েছেন, অসবর জল্পনা উড়িয়ে আরও এক মরসুম আইপিএল খেলার বার্তাও দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী মরসুমের জন্য নিজেকে ফিট করে তুলতে এখন থেকেই চেষ্টা শুরু করে দিচ্ছেন মাহি।

এবারের আইপিএল টুর্নামেন্টের শুরু থেকেই হাঁটুর চোট ভোগাচ্ছিল মহেন্দ্র সিং ধোনিকে। গোটা টুর্নামেন্টেই নি-ক্যাপ পরে খেলতে নেমেছিলেন তিনি। প্রতিটা ম্য়াচেই তাঁর বাঁ হাঁটুতে একটা মোটা ব্যান্ডেজ দেখতে পাওয়া যেত।

1

এবার জানা যাচ্ছে, আইপিএল চ্যাম্পিয়ন হয়েই হাসপাতালে ভর্তি হতে পারেন সিএসকে অধিনায়ক। তাঁর হাঁটুর চিকিৎসার জন্য। আগামী সপ্তাহে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে ধোনির। সেখানে হাঁটুর চোটের পরীক্ষা হবে। তাঁর সুস্থ হওয়ার উপর নির্ভর করছে পরের আইপিএলে খেলার সম্ভাবনা। চোটের জন্য অস্ত্রোপচার করতে হলে সেরে উঠতে সময় লাগবে। আগামী ডিসেম্বরে ২০২৪ সালের আইপিএলের নিলাম। তার আগেই মাহিকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

আইপিএল ফাইনাল জেতার পরই ভক্তদের আস্বস্ত করে বলেছেন, শরীর সায় দিলে আরও একটা আইপিএল মরসুম তিনি খেলবেন। হাঁটুর চোট সারিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরতে চাইছেন ধোনি। তাই তড়িঘড়ি হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু করতে চান তিনি.

2

সোমবার আইপিএল জয়ের পর মাহি জানান, "হয়তো অবসর ঘোষণা করার এটাই সেরা সময়। কয়েকমাস ধরে গোটা দেশে যে ভালবাসা পেয়েছি, তা কোনও দিন ভোলার নয়। এখান থেকে ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানানো সহজ। কিন্তু কঠোর পরিশ্রম করে আইপিএলে ফিরে আসার লড়াইটাই চ্যালেঞ্জের। ভাবার জন্য এখনও ৬-৭ মাস রয়েছে। আমার পক্ষ থেকে এটা সমর্থকদের উপহার।"


সদ্য সমাপ্ত আইপিএলে ৪১-এর মাহিকে দেখে সহজেই বোঝা গিয়েছিল চোট তাঁকে কতটা সমস্যায় ফেলছে। একটি ম্যাচের পর ধোনি নিজেই বলছেন,"আমি আমার সতীর্থদের বলে দিয়েছি, আমাকে বেশি দৌড় করিও না।" ধোনি বুঝিয়ে দিয়েছেন, তিনি অল্প বল খেলে বেশি রান করার টার্গেট নিয়েই নামবেন। এবং সেটা করতে পেরেই বেশ খুশি তিনি।

2

মস্তিষ্ককে সম্বল করই আরও একটা আইপিএল ট্রফি সিএসকেকে উপহার দিলে মাহি।ভক্তরা চাইছেন আরও একটা মরসুম মাঠে থাকুন থালা। কিন্তু বয়স যে বাড়ছে।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস এই নিয়ে পাঁচবার আইপিএল খেতাব জয় করেছেন। আর সেইসঙ্গে সবথেকে বেশিবার আইপিএল ট্রফি জয়ের পরিসংখ্যানে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে তারা ছুঁয়ে ফেলেছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+