IPL: মাইলস্টোনের নাম মাহি, বিদায় জল্পনার মধ্যেই রেকর্ড বুকে উজ্জ্বল ধোনি

অপেক্ষা আর মাত্র এক দিন। দুই মাসের মেগা ‌লড়াই শেষ হতে চলেছে রবিবার আমেদাবাদে। কাপ জয়ের লড়াইয়ে মুখোমুখি গুজরাত-চেন্নাউ। হার্দিক পাণ্ডিয়া বনাম মহেন্দ্র সিং ধোনির মেগা দ্বৈরথ। লড়াই হবে দুই দলের ২২ জন ক্রিকেটারের মধ্যে। কিন্তু এই বারের আইপিএল ফাইনালের ফোকাসে এক জনই, মহেন্দ্র সিং ধোনি।

চলতি আইপিএলের শুরু থেকেই ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। রবিবাসরীয় সমাপ্তির আগে সেই গুঞ্জন কয়েকগুণ বেড়েছে। যা মাহি আবেগকে ঘণীভূত করেছে। তবে আবেগ-জল্পনাকে সরিয়ে রেখে ধোনি ভক্তরা তাঁর হাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফিটা দেখতে চাইছেন। মাহির ক্রিকেটীয় সমাপ্তি এর থেকে ভালো হতেই পারে না।

১

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল খেলতে নামলেই বিরাট মাইলস্টোন গড়বেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ফাইনালে একাধিক রেকর্ডেরস সামনে রয়েছেন মাহি।
এর আগে ১৫টি আইপিএলের মধ্যে ১০ বার অধিনায়ক হিসেবে ফাইনাল খেলেছেন এমএস ধোনি। ৯ বার সিএসকের হয়ে ও একবার পুণের হয়ে। এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন এমএস ধোনি। প্রতিবারই সিএসকের হয়ে। ৬ বার রানার্স হয়েছেন। ৫ বার চেন্নাইয়ের হয়ে ও একবার পুণের হয়ে।

২০০৮ সালে প্রথমবার ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয় চেন্নাইকে।২০১০, ২০১১ পর পর দুই বছর সিএসকেকে চ্যাম্পিয়ন করেন ধোনি।২০১২, ২০১৩ সালে ফাইনালে উঠলেও ট্রফি আসেনি ধোনির হাতে।২০১৫ সালেও ফের রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল মাহিকে। ২০১৭ সালে পুণের হয়ে ফাইনাল খেললেও ট্রফি জয় অধরাই থাকে ধোনির।

২০১৮ সালে ফের চেন্নাইয়ের হয়ে আইপিএল ট্রফি জিতলেন মাহি। ২০১৯ সালে রানার্স হল ধোনির চেন্নাই। ২০২১ সালে চতুর্থবার আইপিএল ট্রফি ধোনির হাতে।

২

রবিবার ধোনির সামনে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ধোনির সামনে। জিততে পারলেই রোহিত শর্মার ৫ বার আইপিএল জয়কে ছুয়ে ফেলবেন মাহি।১৬টি আইপিএলের মধ্যে ১১টিতেই ফাইনাল উঠার রেকর্ড ধোনির নামের পাশে। আইপিএল কেন বিশ্বের যে কোনও ক্রিকেট লিগে কোনও ক্রিকেটারের এই রেকর্ড সত্যি অবিশ্বাস্য।

ধোনির পর সবচেয়ে বেশি আইপিএল ফাইনালে খেলার তালিকায় রয়েছেন সুরেশ রায়না। আইপিএল কেরিয়ারে রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে মোট ৮ বার ফাইনালে খেলেছেন। এরপর তালিকায় রয়েছেন অশ্বিন-ব্র্যাভো-জাদেজারা।

৩

অধিনায়ক হিসাবে আইপিএল ফাইনালে ধোনির নামের পাশে ১৭০ রান। মাহি এই তালিকায় ১ নম্বরে। উইকেটরক্ষক হিসাবে আইপিএল ফাইনালে সর্বাধিক ৬টি ক্যাচ তালুবন্দি করেছেন ধোনি। এটাও রেকর্ড।
ধোনির এটাই শেষ আইপিএল কিনা তার উত্তর দেবে সময়ই। কিন্ত রেকর্ড বুকে যা মাহির সৃষ্টি কিন্তু ইতিহাস হয়েই থাকবে আইপিএলে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+