IPL:মাহি ম্যাজিক, রেকর্ড বুকে নতুন অধ্যায় লিখলেন ধোনি

মাঠে নামলেই রেকর্ড গড়েন মহেন্দ্র সিং ধোনি। শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ডের খাতায় নতুন অধ্যায় লিখলেন ক্যাপ্টেন কুল।এই ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার মালিক হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি।

শুক্রবার হায়দরাবাদের বিরুদ্ধে থিকশানার বলে মার্করামের ক্যাচ নিয়ে নতুন এই রেকর্ড সৃষ্টি করলেন মাহি। কুইন্টন ডি কক, দিনেশ কার্তিক বা কামরান আকমলদের টপকে রেকর্ডের নতুন পালক এখন মহেন্দ্র সিং ধোনির মাথায়।টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ২০৮টি ক্যাচ নিলেন ধোনি।

মাহি

শুধু এখানেই শেষ নয়, মহেন্দ্র সিং ধোনি আইপিএলের প্রথম ক্রিকেটার যিনি ক্যাচ, স্ট্যাম্প এবং রান আউট মিলিয়ে ২০০ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন। ক্যাচ, স্ট্যাম্প এবং রান আউট মিলিয়ে ধোনির দাস্তানায় আউটের সংখ্যা ২০০।

মাহি

বয়স বেড়েছে,এটাই হয়তো শেষ আইপিএল। চোটের জন্য গতি অনেকটা স্লথ হয়েছে। কিন্তু ক্ষিপ্রতা এতটুকু কমেনি মহেন্দ্র সিং ধোনির। উইকেটের পিছনে দাস্তা‌না হাতে দাঁড়ালে তাঁর হাত থেকে ক্যাচ বা স্ট্যাম্প মিস হওয়া এখনও অকল্পনীয়।

চিপক স্টেডিয়ামে শুক্রবার উইকেটের পেছনে একের পর এক ক্যাচ নিয়ে, স্ট্যাম্প করে ধোনি বুঝিয়ে দিলেন এখনও তিনি সেরা।ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মাহির অভিজ্ঞতা এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।সোশ্যাল মিডিয়ায় ডিআরএসের নাম ধোনির নামে করার দাবিও উঠেছে।

মাহি

আসলে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে কখনও ভুল হয় না মাহির। আসলে গোটা ক্রিকেট জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন মহেন্দ্র সিং ধোনি, বিদায় বেলায় এসে তারই যেন সফল প্রয়োগ করতে পারছেন সিএসকে অধিনায়ক। রেকর্ড আজ কেউ গড়বে, কাল অন্য কেউ ভাঙবে। কিন্তু ধোনি যে একটা জীবন্ত রেকর্ড বুক।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+