IPL: চোট আঘাত,পারিবারিক সমস্যায় জেরবার, প্রত্যাবর্তনের নতুন কাহিনি লিখলেন মহসীন
অন্ধকার থেকে আবার আলোর সরণিতে মহসীন খান। চোট আঘাতের সমস্যা-পারিবারিক বিপদ, সবকিছুকে পিছনে ফেলে আইপিএলের মঞ্চে দুরন্ত প্রত্যাবর্তন করলেন লখনউ দলের এই পেসার।
গত এক বছর ধরেই চোটের সমস্যায় জেরবার ছিলেন মহসীন। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করেছেন তিনি। তাতেও লাভ না হওয়ায় কাঁধে অস্ত্রোপচার করাতে হয়েছে। এরপর চলতি আইপিএলের লখনউ দলের প্রস্তুতি শিবিরে যোগ দেন।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল আইপিএলের বেশিরভাগ সময়টাই তাঁর সুস্থ হয়ে উঠতে কেটে যাবে। কিন্তু লখনউ টিম ম্যানেজমেন্ট এই কঠিন সময় মহসীনের পাশে দাঁড়িয়ে ছিলেন এবং তাঁকে সব ধরনের সহযোগিতাও করেন। প্রস্তুতির শিবিরে যোগ দিয়েই সুস্থ হয়ে ওঠার পাশাপাশি অনুশীলন করার অনুমতিও পেয়েছিলেন মহসীন।
কিন্তু মুম্বইএর বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারের নায়কের নাম মহসীন। দুরন্ত বোলিং করে দলের জয় নিশ্চিত করলেন। সেইসঙ্গে লখনউকে প্লে অফের পথে আরও একধাপ উপরেও নিয়ে গেলেন।
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে মহসীন বলেন, 'চোট সারিয়ে দীর্ঘ একবছর পরে খেলছি। তার উপর আরও একটা চিন্তা ছিল। একইসঙ্গে আমার টিমকে ধন্যবাদ দিতে চাই। চাপের মুখে আমার উপর বিশ্বাস রাখার জন্য।'

পারিবারিকভাবেও সময়টা একেবারেই সুখের ছিল না মহসীনের। বাবা হাসপাতালে ভর্তি ছিলেন। এই কথা বলতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়লেন মহসীন।

লখনউ পেসারের কথায়, 'আমার বাবা ১০ দিন হাপাতালে ভর্তি ছিলেন। সোমবারই তাঁকে আইসিইউ থেকে ছাড়া হয়েছে। আশা করি আজকের ম্যাচে আমার পারফরম্যান্স বাবার ভালো লেগেছে। আমি দল ও সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ। গত ম্যাচে আমি ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। তাও আমার উপর ভরসা রাখার জন্য।'
𝗠𝗮𝗴𝗶𝗰𝗮𝗹 𝗠𝗼𝗵𝘀𝗶𝗻 powers @LucknowIPL to victory at home 🙌#LSG clinch a narrow 5-run win over #MI and grab 2️⃣ crucial points 👏🏻👏🏻
— IndianPremierLeague (@IPL) May 16, 2023
Scorecard ▶️ https://t.co/yxOTeCROIh #TATAIPL | #LSGvMI pic.twitter.com/2RKA1OF5Ip
ম্যাচের সেরা মার্কাস স্টইনিস মহসীনের প্রসঙ্গে বলেন, 'ও দীর্ঘদিন পর খেলতে নামে। চোট পাওয়ার পর শেষ ওভারে বোলিং করা সহজ ছিল না। ওর জন্য এটা দারুণ মুহূর্ত। এই ম্যাচে টানটান লড়াই হল। অনেককিছুই আমাদের পক্ষে যায়নি। তবু শেষ পর্যন্ত আমরা ম্যাচটা জিতে মাঠ ছাড়লাম, এটাই সব থেকে ইতিবাচক দিক।'












Click it and Unblock the Notifications