আইপিএল ২০২০ : ডুবতে থাকা কেকেআরকে টেনে তুললেন কার্তিক, পাঞ্জাবের বিরুদ্ধে ১৬৪ গিলদের

আইপিএল ২০২০ : নেতা কার্তিকের দুর্দান্ত ব্যাটিংয়ে পাঞ্জাবের বিরুদ্ধে টেনেটুনে ১৬৪ কেকেআরের

ওপেনার শুভমান গিলের রক্ষণাত্মক ও অধিনায়ক দীনেশ কার্তিকের বিধ্বংসী ব্যাটিংয়ে আইপিএল ২০২০-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শুরুটা খারাপ হলেও শেষের দিকে পরিস্থিতি সামলে নেয় নাইট শিবির। অন্যদিকে আজও ব্যাট হাতে ব্যর্থ হলেন আন্দ্রে রাসেল।

আইপিএল ২০২০ : ডুবতে থাকা কেকেআরকে টেনে তুললেন কার্তিক, পাঞ্জাবের বিরুদ্ধে ১৬৪ গিলদের

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ানে মালিক তথা বলিউড বাদশা শাহরুখ খানের সামনে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটে প্রতিপক্ষের বিরুদ্ধে বড় স্কোর খাড়া করতে চেয়েছিলেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক। এই মাঠেই সিএসকে-র বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাট করেছিল কেকেআর। ১০ রানে ম্যাচ জিতেওছিল শাহরুখ খান শিবির। হয়তো সেই কারণেই পাঞ্জাবের বিরুদ্ধে সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন নাইট নেতা।

প্রাথমিকভাবে দীনেশ কার্তিকের সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত করেন কেকেআর ব্যাটসম্যানরা। ইনফর্ম ওপেনার রাহুল ত্রিপাঠী মাত্র ৪ রান করে আউট হন। ২ রান করে রান আউট হন নীতীশ রানা। এরপর কেকেআর ওপেনার শুভমান গিল ও ইয়ন মর্গ্যানের মধ্যে ৪৯ রানের পার্টনারশিপ হয়। ২৩ বলে ২৪ রান করে আউট হন ইংল্যান্ডের অধিনায়ক। অন্যদিকে পিচ কামড়ে পড়ে থাকেন গিল। কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের সঙ্গে ৮২ রানের পার্টনারশিপ হয় শুভমানের।

৪৭ বলে ৫৭ রান করে আউট হন শুভমান গিল। ২৯ বলে ৫৮ রানের ঝড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ শামি, অর্শদীপ সিং ও রবি বিষ্ণোই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+