বিরাটদের টিকে থাকার লড়াইয়ের ম্যাচে আজ কি জয়ের রাস্তায় ফিরবে কেকেআর

রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চলতি আইপিএলে প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে এই ম্যাচ থেকে জয়ের প্রয়োজন দুই দলেরই।

রবিবাসরীয় আইপিএলের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। দু'টি দলই নিজেদের শেষ ম্য়াচে হেরেছে। পরের পর ম্যাচে হেরে বিধ্বস্ত ব্যাঙ্গালোরের কাছে এটি মাস্ট উইন ম্যাচ। গত মরসুমের মতো এই মরসুমেও একে বারেই ভাল ছন্দে নেই বিরাট কোহলির দল।

জয়ের সরণীতে ফিরতে মরিয়া কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি

এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট ছ'টি ম্যাচ খেলেছে রয়্য়ালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যার মধ্যে চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে এবি ডিভিলিয়ার্সদের। জয় মাত্র দু'টি ম্যাচে। ছয় ম্যাচ থেকে মোট চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে আছে বিরাট কোহলির দল।

জয়ের সরণীতে ফিরতে মরিয়া কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি

এই জায়গা থেকে আইপিএলে প্লে-অফের লড়াইয়ে থাকতে হলে আর একটি ম্যাচও হারা চলবে না বিরাটের দলের। পরবর্তী প্রতিটি ম্যাচই মাস্ট উইন গেম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে।

জয়ের সরণীতে ফিরতে মরিয়া কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি

কলকাতার নাইট রাইডার্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে চিন্তায় রাখছে তাদের বোলারদের শোচনীয় ফর্ম। প্রতিটি ম্যাচে বিরাটের দলের ব্যাটসম্যানরা ভাল পারফর্ম করলেও বল হাতে লাগাতার ব্যর্থ হচ্ছে মহম্মদ সিরাজ, কোরি অ্যান্ডারসনরা। আর এরই জেরে জেতা ম্যাচও হাত ছাড়া করছেন বিরাট-এ বি-রা।

জয়ের সরণীতে ফিরতে মরিয়া কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি

ম্যাচের আগের দিন দলের সঙ্গে প্র্যাক্টিস না করে সাইড পিচে হলুদ রঙের বিপ পরে ডান হাতি ব্যাটসম্যানদের জন্য ওয়াইড ইয়র্কার এবং ব্যাক অব দ্যা লেন্থ বল প্র্যাক্টিস করতে দেখা যায় কোরি অ্যান্ডারসনকে। পরে টিম কোচ ড্যানিয়েল ভিত্তোরির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতেও দেখা যায় কোরিকে।
অ্যান্ডারসনের পাশাপাশি কিছু সময়ের জন্য বোলিং প্র্যাক্টিস করেন কলিন ডি গ্র্যান্ডহোমও।
আরসিবি টিম সূত্রে খবর, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দলে একাধিক পরিবর্তন আনতে চলেছেন বিরাট কোহলি। কলিন ডি গ্র্যান্ডহোমের পরিবর্তে কেকেআর-এর বিরুদ্ধে ব্যাঙ্গালোরের প্রথম দলে ফিরতে চলেছেন মইন আলি এবং পবন নেগীর পরিবর্তে দলে আসতে পারেন কুলবন্ত কেজরোলিয়া।

অন্য দিকে, ফিরোজ শাহ কোটলায় গত ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৫৫ রানে হারতে হলেও এই ম্যাচে সেই স্মৃতি মনে রাখতে চাইছে না নাইটরা। দিল্লির বিরুদ্ধে হারটিকে স্রেফ একটি বিপর্যয় বলে মনে করে নতুন উদ্যমে ঝাঁপানোর জন্য তৈরি কলকাতা নাইট রাইডার্স।

জয়ের সরণীতে ফিরতে মরিয়া কেকেআরের সামনে কঠিন চ্যালেঞ্জ আরসিবি

আরসিবির মতোই এই ম্যাচে নিজেদের দলে একাধিক পরিবর্তন আনছে কেকেআর টিম ম্যানেজমেন্টও। গত ম্যাচে ৪ ওভারে ৫৮ রান দেওয়া শিভম মাভির পরিবর্তে এই ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন বিনয় কুমার। মাভির পাশাপাশি দিল্লির বিরুদ্ধে চরম ব্যর্থ মিচেল জনসনও। ৪ ওভারে ৪২ রান দেন এই অস্ট্রেলীয় বোলার। আরসিবির বিরুদ্ধে সম্ভবত দলে জায়গা হচ্ছে না তাঁরও। জনসনের পরিবর্তে শাহরুখ খানের দলের হয়ে এম চিন্নাস্বামীতে শুরু করতে পারেন টম কুরান।

ব্যাঙ্গালোরের ঘরের মাঠে কলকাতাকে আত্মবিশ্বাস বাড়াচ্ছে তাদের পুরনো রেকর্ডো। এখন পর্যন্ত এই দুই দল মোট ২১ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১২টি ম্যাচেই জিতেছে কেকেআর, আরসিবির জয় ৯টি ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+