আজ হাইভোল্টেজ ম্যাচে দিল্লির ফিরোজ শা কোটলায় মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। আইপিএলের প্রথম দুটি ম্যাচ জিতে কলকাতা শীর্ষ রয়েছে। দিল্লিও ভালো ফর্ম দেখিয়ে একটি ম্যাচে জয় পেয়েছে, অন্যটিতে হেরেছে। টুর্নামেন্টের সবচেয়ে ব্যালান্সড দল কলকাতা দিল্লিকে তাঁদের ঘরের মাঠে হারাতে সক্ষম হয় কিনা সেটাই দেখার। ম্যাচের সমস্ত আপডেট পেতে নজর রাখুন নিচের লাইভ ব্লগে।
ছবি সৌজন্য বিসিসিআই, আইপিএল
Mar 31, 2019, 12:16 am IST
শেষ বলে এল মাত্র ১ রান। তিন রানে ম্যাচ জিতল দিল্লি ক্যাপিটালস।
Mar 31, 2019, 12:15 am IST
শেষ বলে চাই ৫ রান। ব্যাট করবেন রবীন উথাপ্পা।
Mar 31, 2019, 12:12 am IST
প্রথম বলেই চার মারলেন রাসেল। পরের বলে দিলেন ইয়র্কার। তৃতীয় বলে অনবদ্য ইয়র্কারে রাসেলকে বোল্ড করলেন রাবাদা।
Mar 31, 2019, 12:12 am IST
দিল্লির হয়ে বল করতে এলেন কাগিসো রাবাদা। কলকাতার হয়ে নামলেন আন্দ্রে রাসেল ও দীনেশ কার্তিক।
Mar 31, 2019, 12:04 am IST
দিল্লি সুপার ওভারের ছয় বলে তুলল ১০ রান। কলকাতার টার্গেট ১১ রান।
Mar 31, 2019, 12:01 am IST
৪ রানে আউট শ্রেয়স আইয়ার। ৩ বলে দিল্লির রান ৫।
Mar 31, 2019, 12:01 am IST
ব্যাট করতে নামল দিল্লি। নামলেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।
Mar 30, 2019, 11:51 pm IST
সুপার ওভারের মাধ্যমে জানা যাবে খেলার ফলাফল। দিল্লি থামল একই রানে।
Mar 30, 2019, 11:50 pm IST
১৯.৫ তম ওভারে ক্যাচ আউট হলেন হনুমা বিহারী। শেষ বলে চাই ২ রান।
Mar 30, 2019, 11:46 pm IST
১৯ ওভার শেষে দিল্লি ১৮০/৪। শেষ ৬ বলে চাই ৬ রান।
Mar 30, 2019, 11:43 pm IST
৫৫ বলে ৯৯ রান করে আউট পৃথ্বী শ। শেষ মুহূর্তে জমে গেল ম্যাচ।
Mar 30, 2019, 11:39 pm IST
শেষ ১২ বলে দিল্লির চাই ১৫ রান। ১৮ ওভার শেষে রান ১৭২/৩।
Mar 30, 2019, 11:33 pm IST
কোটলায় পৃথ্বী শ ঝড়। অনবদ্য ব্যাটিংয়ে কলকাতাকে হারের কাছাকাছি এনে দিলেন তিনি। ১৭ ওভার শেষে দিল্লি ১৬৮/২। পৃথ্বী শ ৯৬ রানে অপরাজিত। শেষ ১৮ বলে দিল্লির চাই ১৮ রান।
Mar 30, 2019, 11:25 pm IST
শেষ চার ওভারে চাই ৩৪ রান। দিল্লির রান ১৬ ওভার শেষে ১৫২/২।
Mar 30, 2019, 11:21 pm IST
দিল্লি ১৫ ওভার শেষে ১৪০/২, শেষ ৩০ বলে চাই ৪৬ রান।
Mar 30, 2019, 11:15 pm IST
১৪তম ওভার শেষ হল। দিল্লির রান ১৩৩/২। শেষ ৩৬ বলে চাই ৫৪ রান।
Mar 30, 2019, 11:10 pm IST
১৩ তম ওভারের পর দিল্লি ক্যাপিটালসের রান ১২৫/২।
Mar 30, 2019, 11:05 pm IST
দিল্লি ১২ ওভার শেষে তুলল ১১৬ রান ২ উইকেটের বিনিময়ে।।
Mar 30, 2019, 11:04 pm IST
রাসেলের বলে আউট শ্রেয়স আইয়ার। ৪৩ রান করে আউট হলেন তিনি।
Mar 30, 2019, 10:59 pm IST
মাত্র ৩০ বলে অর্ধশতরান পৃথ্বী শ-এর। ১১তম ওভারে দলগত শতরান পূর্ণ করল দিল্লি। ১১ ওভার শেষে হল ১০২/১।
Mar 30, 2019, 10:55 pm IST
দশম ওভার শেষে দিল্লির রান ৮২/১। শেষ দশ ওভারে প্রয়োজন ১০২ রান। দিল্লির হাতে রয়েছে ৯ উইকেট।
Mar 30, 2019, 10:49 pm IST
নবম ওভার শেষ হল। দিল্লি তুলল ১ উইকেটে ৭৫ রান। পৃথ্বী শ ৩৬ ও শ্রেয়স আইয়ার ২২ রানে অপরাজিত রয়েছেন।
Mar 30, 2019, 10:46 pm IST
৮ ওভার শেষ। দিল্লির রান ৬৪/১। পৃথ্বী শ ৩৪ ও শ্রেয়স ১৩ রানে ক্রিজে রয়েছেন।
Mar 30, 2019, 10:42 pm IST
সপ্তম ওভার শেষে দিল্লির দলগত ৫০ রান পূর্ণ হল। ক্রিজে রয়েছেন পৃথ্বী শ ও শ্রেয়স আইয়ার।
Mar 30, 2019, 10:38 pm IST
ষষ্ঠ ওভার শেষে দিল্লি তুলল ৪৫/১। ধীরে ধীরে হাত খুলছেন পৃথ্বী শ। ২৪ রানে অপরাজিত তিনি।
Mar 30, 2019, 10:36 pm IST
পঞ্চম ওভার করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিল্লির রান ১ উইকেটে ৩৩।
Mar 30, 2019, 10:29 pm IST
চতুর্থ ওভার করলেন আন্দ্রে রাসেল। দিল্লির রান ৪ ওভার শেষে ২৯ রান।
Mar 30, 2019, 10:24 pm IST
তিন ওভার শেষে দিল্লির রান ২৭/১।
Mar 30, 2019, 10:23 pm IST
২.৪ ওভারের মাথায় পীযূষ চাওলার বলে ১৬ রানে আউট শিখর ধাওয়ান।
Mar 30, 2019, 10:18 pm IST
লকি ফার্গুসনের এই ওভারে উঠল ১০ রান। ২ ওভার শেষে দিল্লি ১৬/০।
READ MORE
7:16 PM, 30 Mar
দিল্লির ফিরোজ শা কোটলায় আইপিএলের লিগের দশম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস।
7:18 PM, 30 Mar
ঋষভ পন্থকে কি আটকাতে সফল হবেন কেকেআর স্পিনার কুলদীপ যাদব? প্রশ্ন উঠছেই।