IPL: রোহিতদের বাজি সূর্যকুমার-গ্রিন, টিম গেমই বড় অস্ত্র লখনউয়ের
বুধবার সন্ধ্যায় চিপকের মাঠে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ী দল ফাইনালের দিকে এক পা এগোবে। আর হারলে নেই কোনো দ্বিতীয় সুযোগ। খালি হাতেই শেষ করতে হবে মরসুম। ক্রুণাল পাণ্ডিয়া বনাম রোহিত শর্মার দ্বৈরথ। একদিকে ডি কক-স্টইনিস-পুরাণ অন্যদিকে ঈশান কিষান-গ্রিন-সূর্যকুমার যাদব দুই দলেই তারকার ছড়াছড়ি। ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা আছে একাধিক ক্রিকেটারেরই।
গত মরসুমে প্লে-অফের বাধা টপকালেও এই এলিমিনেটর ম্যাচে হেরেই যাত্রা শেষ হয়েছিলো লখনউ। এবার ফাইনালের পথে আরও একধাপ এগোনোই লক্ষ্য গৌতম গম্ভীরের দলের। এই মরসুমে রান তাড়া করে সেরা দল মুম্বই ইন্ডিয়ান্সই। অন্যদিকে, হাতে রানের পুঁজি নিয়ে তা দিয়ে বিপক্ষকে ঘায়েল করাই লখনউয়ের সেরা কৌশল। ফলে রণকৌশলের দিক থেকেও অত্যন্ত আর্কষণীয় হয়ে উঠতে চলেছে এই ম্যাচ।


চিপক স্টেডিয়ামে স্পিন কার্যকরী ভূমিকা নিতে পারে। সেক্ষেত্রে রবি বিষ্ণোই, অমিত মিশ্র এবং ক্রুণাল পান্ডিয়ার সাথে খেলতে পারেন কৃষ্ণাপ্পা গৌতমও।
তবে টিম গেমে নজর কেড়েছে লখনউ। কোনও ম্যাচে মার্কাস স্টইনিস, কখনও বা মহসিন খান, আবার কখনও নিকোলাস পুরাণ। কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়েছেন। এলিমিনেটরে টিম গেমই বড় অস্ত্র ক্রুনাল পান্ডিয়ার কাছে।

𝗕𝗔𝗧TLE READY ⚔️#OneFamily #LSGvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @nehalwadhera pic.twitter.com/ft5oSAA7De
— Mumbai Indians (@mipaltan) May 24, 2023
এই দুই ব্যাটসম্যানের মধ্যে একজন ক্রিজে টিকে গেলে বড় রান নিয়ে বা রান তাড়া করা নিয়ে ভাবতে হবে না মুম্বইকে। গ্রুপ লিগের শেষ ম্যাচে শতরান করে দুরন্ত ছন্দে আছেন গ্রিন। ব্যাটে নেহাল ওয়াধেরা বা বলে আকাশ মাধওয়ালের মতো তরুণ ভরসা দিচ্ছেন মুম্বইকে।
It's showtime. 👊💙 pic.twitter.com/KHPvFrXB4s
— Lucknow Super Giants (@LucknowIPL) May 24, 2023
তবে মুম্বইয়ের বোলিং বিভাগ বেশ দুর্বল। বুমরাহ-আর্চারের অনুপস্থিতি ভোগাচ্ছে দলকে। পেস অ্যাটাক শক্তিশালী নয়। চিপকের পিচে পীযূষ চাওলা ট্রাম্প কার্ড হতে পারেন রোহিতের।
এখনও পর্যন্ত আইপিএলে তিনবার মুখোমুখি হয়েছে দুই দল। তিনবারই জিতেছে লখনউ। তবে এবার অন্য গ্রুপে থাকায় একবারই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে হয়েছিল লখনউকে। ঘরের মাঠে সেই ম্যাচে ৫ রানে জেতে লখনউ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications