IPL:লখনউয়ের বিরুদ্ধে আজ বদলার ম্যাচ বিরাটদের, কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ?
আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএলের শেষ সাক্ষাতে চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবিকে হারিয়েছিল লখনউ। সোমবার লখনউয়ের ডেরায় ঢুকে বিরাট কোহলিদের সেই হারের বদলা নেওয়ার পালা। আরসিবি-কে হারালে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে লখনউ সুপার জায়ান্টসের।৮ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ২ নম্বরে রয়েছে কেএল রাহুল ব্রিগেড।
অন্যদিকে, ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে ছয় নম্বরে রয়েছে আরসিবি। গত তিন ম্যাচে বিরাটের নেতৃত্বে দুটি ম্যাচে জিতেছে আরসিবি। শেষ ম্যাচে ঘরের মাঠে কেকেআরের কাছে হারতে হয়েছে ব্যাঙ্গালোরকে।এই ম্যাচে তাই জয়ে ফিরতে মরিয়া থাকবে আরসিবি।

এই ম্যাচে রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি। আইপিএলে ৭ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে হলে বিরাট কোহলিকে লখনউয়ের বিরুদ্ধে করতে হবে ৪৩ রান। কিন্তু রেকর্ড গড়ার পাশাপাশি দলকে জেতাতেও হবে কিং কোহলিকে। প্লে অফের লড়াই কিন্তু পুরো দমে শুরু হয়ে গিয়েছে। টেবলে নিজেদের অবস্থানকে উন্নত করতে না পারলে চাপ বাড়বে আরসিবির।

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে বিধংসী ব্যাটিং করেন স্টইনিস। ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন অজি তারকা। ৬টি চার, পাঁচটি ছয়ের সাহায্যে ৪০ বলে ৭২ করেন মার্কাস স্টইনিস। এই ম্যাচে স্টইনিস একান্ত খেলতে না পারলে কুইন্টন ডি কককে খেলানো হতে পারে।
বিরাটের মতোই রেকর্ডের সামনে দাঁড়িয়ে কেএল রাহুলও। লখনউ অধিনায়ক লোকেশ রাহুল যদি আরসিবির বিরুদ্ধে ২টি চার মারতে পারেন, তা হলে টি-২০ ক্রিকেটে তাঁর ৬০০টি চারের রেকর্ড পূর্ণ হবে।
লখনউয়ের মাঠে সাধারণত বেশি রান উঠে না। স্পিনাররা একটা বাড়তি সুবিধা পান। সেই একই উইকেট আজকের ম্যাচেও হতে চলেছে। এই ম্যাচে কিন্তু বৃষ্টির আভাস আছে। লখনউ শহরে বৃষ্টি হচ্ছে , ফলে বৃষ্টি চিন্তার কারণ হতে পারে দুই দলের জন্য।

লখনউ সুপার জায়ান্টস(সম্ভাব্য দল)- লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স,আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস/ কুইন্টন ডি কক, দীপক হুডা, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), , নবীন উল হক, রবি বিষ্ণোই, আবেশ খান, যশ ঠাকুর, অমিত মিশ্রা।
আরসিবি(সম্ভাব্য দল)- বিরাট কোহলি (অধিনায়ক),ফাফ দু প্লেসি, মহীপাল লোমরর,শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, সুযশ প্রভুদেশাই, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসারঙ্গা, বিজয়কুমার ভাইশাক, হর্ষল প্যাটেল, হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications