IPL: লখনউ স্পিনারদের সামনে কঠিন চ্যালেঞ্জ রোহিতদের, কেমন হতে পারে লখনউ-মুম্বইয়ের প্রথম একাদশ?
আইপিএলে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে পাঁচবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে নামবে ক্রণাল পান্ডিয়ার দল। প্লে অফের লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুই দলের কাছে।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে তিন নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচ জিতলে প্লে অফের পথে আরও একধাপ এগিয়ে যাবে রোহিত ব্রিগেড। অন্যদিকে সমসংখ্যাক ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে রয়েছে নবাবের শহরের দল।

কেএল রাহুল ছিটকে যাওয়ার ফলে জয়ের ধারাবাহিকতা নষ্ট হয়েছিল কিছুটা। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে জয়ে ফিরেছে লখড়ই। কে এল রাহুলের অনুপস্থিতিতে লখনউয়ের ভরসা ভালো ফর্মে থাকা কুইন্টন ডি কক, কাইল মেয়ার্স, ক্রুণাল পান্ডিয়া। তবে গত ম্যাচে নিকোলাস পুরাণ ব্যাট হাতে একাই ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছিলেন।
Mumbai se aaya humara dost. 🤝💙 pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023
সূর্যকুমার যাদব , নেহাল ওয়াধেরারার রানের মধ্যে রয়েছেন। গত ২ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্য। এই ম্যাচেও তিনিই রোহিতের দলের প্রধান অস্ত্র। তবে দলের বোলিং বেশ দুর্বল। যা ভাবাচ্ছে রোহিত ব্রিগেডকে। এই ম্যাচে অতিরিক্ত এক স্পিনার খেলাতে পারে মুম্বই।

পরিসংখ্যান কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার দলের সঙ্গেই আছে। আইপিএলে দুইবার মুখোমুখি হয়েছে এই দুই দল। দুইবারই জিতেছে লখনউ।লখনউয়ের কালো মাটির উইকেট স্পিন সহায়ক হবে। এই মাঠে খুব একটা বড় রান উঠে না। প্রথমে যারা ব্যাট করতে তাঁরা ১৫০রান তুলতে পারলেই প্রতিপক্ষকে চাপে ফেলতে পারবে।বৃষ্টিপাতের আভাস নেই ম্যাচে।
𝕊𝔼𝕍𝔼ℕ 🫡 IPL trophies as captain in one frame #OneFamily #LSGvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @ImRo45 pic.twitter.com/vzahnvXIFQ
— Mumbai Indians (@mipaltan) May 15, 2023
এই ম্যাচের তাৎপর্য শুধু মুম্বই-লখনউয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। আইপিএলের লিগ টেবলের যা পরিস্থিতি তাতে অন্য দলগুলির কাছেও সমান গুরুত্বপূর্ণ এই ম্যাচের ফল। শুধু ফলাফল নয়, এমনকি রানরেটের দিকে নজর রাখতে হবে।

মুম্বই ইন্ডিয়ান্স (সম্ভাব্য দল)- রোহিত শর্মা(অধিনায়ক), ঈশান কিষান, ক্যামরুন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা/ বিষ্ণু বিনোদ, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন, বেহরনডর্ফ












Click it and Unblock the Notifications