IPL: ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে নামছে লখনউ,নজরে হার্দিক-রাহুলের দ্বৈরথ
শনিবার আইপিএলে ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টাস এবং গুজরাত টাইটানন্স। লখনউ শহরের একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে খানিকটা এগিয়ে রয়েছে লখনউ।
লিগের তালিকার পয়েন্ট অবস্থান অনুযায়ী এই ম্যাচে এগিয়ে থেকে শুরু করবে কে এল রাহুল ব্রিগেড। ৬ ম্যাচ খেলে লখনউ দলের পয়েন্ট ৮ লিগ টেবিল তাদের অবস্থান ২ নম্বরে। গত ম্যাচে তাঁরা লিগের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসকে তাদের ঘরের মাঠে হারিয়েছে। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে নবাবের শহরের দল।

গুজরাত দলে কোনও চোট আঘাতের সমস্যা নেই, তার উপর টিম গেমই এই দলের সব থেকে বড় প্লাস পয়েন্ট। শুভমন গিলের মতো ওপেনার রয়েছে,সঙ্গে রাহুল তেওটিয়ার মতো কুল ফিনিশার।রশিদ খান, মহম্মদ শামির মতো বোলার এই দলের অন্যতম শক্তি।
ম্যাচের আগে গুজরাত দলের কোচ আশিস নেহেরা বলেন,'খানিকটা বিশ্রাম পাওয়ায় ক্রিকেটাররা আবার চাঙ্গা হয়েই মাঠে নামতে পারবে। লখনউ-এর বিরুদ্ধে আমরা আগ্রাসী ক্রিকেটই খেলারই চেষ্টা বজায় থাকবে। আমাদের লক্ষ্য হবে পাওয়ার প্লে-তে বড় রান তোলা।'

লখনউয়ের এই স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটসম্যান এবং বোলাররা উভয়েই সাহায্য পায়। তবে এই মাঠে রান তুলনামূলক কিছুটা কম হয়। এই মুহুর্তে লখনউ শহরের তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি রয়েছে। বৃষ্টির সম্ভবনা নেই।

লখনউ সুপার জায়ান্টস দলের সম্ভাব্য একাদশ - লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ (উইকেটকিপার), দীপক হুডা, মার্কাস স্টইনিস, ক্রুণাল পাণ্ডিয়া, আয়ুষ বাদোনি, যুধবীর সিং, রবি বিষ্ণোই, আবেশ খান, নবীন উল হক/ মার্ক উড।












Click it and Unblock the Notifications