IPL: আবেশ খানের দুরন্ত বোলিং, রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরল লখনউ

জয়ে ফিরল লখনউ সুপার জায়ান্টাস। রাজস্থানকে ১০ রানে হারিয়ে জয় পেল কেএল রাহুল ব্রিগেড।অল্প রান করেও বোলারদের সৌজন্যে জয় পেল নবাবের শহরের দল।

চলতি মরসুমে প্রথমবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামল সঞ্জু স্যামসং ব্রিগেড।টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠায় রাজস্থান। শুরু থেকেই কিছুটা ধীর গতিতে খেলতে শুরু করে এলএসজির দুই ওপেনার।

১

প্রথম ১০ ওভারে উইকেট না পড়লেও রানের গতি খুব বেশি বাড়াতে পারেনি কেএল রাহুলরা। মাঝে মাঝে দু'একটা বড় শট এলেও বেশির ভাগ সময় শর্ট রানের উপরেই ভরসা করতে হচ্ছিল লখনউয়ের দুই ওপেনারকে। তবে নবাবের শহরের দলের হয়ে ব্যাট হাতে একমাত্র লড়াই করলেন মেয়ার্স। ৪২ বলে ৫১ রান করেন তিনি।তার ইনিংস সাজানো ছিল চারটি চার এবং তিনটি ছক্কা দিয়ে।

২

শেষ দিকে কিছুটা হাত খোলেন পুরান। তাঁর ২০ বলে ২৯ এবং স্টয়নিসের ১৬ বলে ২১ রানের সৌজন্যে ১৫০ রানের গণ্ডি পার করে লখনউ। পুরান এবং মার্কাস স্টয়নিস জুটি শেষ দিকে ভালো না খেললে হয়তো আরও কম স্কোর বোর্ডে উঠত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলল লখনউ।

নিয়ন্ত্রিত বোলিং করেন রাজস্থানের বোলাররা।রাজস্থানের হয়ে অশ্বিন ২ উইকেট পান। চার ওভার বল করে ৪১ রান দিলেও একটিও উইকেট পাননি চাহাল। তাই তাঁর পরিবর্তে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নামলেন দেবদূত পাল্লিকল।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিংয়েই বড় রান করেন যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার জুটি।৮৭ রানের ওপেনিং পার্টনারশিপ হয় তাদের।যশস্বী ৩৫ বলে ৪৪ রান করে স্টয়নিসের বলে আউট হলেন। এরপর বাটলারের সঙ্গে জুটি গড়েন সঞ্জু স্যামসং। কিন্তু রাজস্থান অধিনায়ক ঘরের মাঠে দর্শকদের হতাশা উপহার দিলেন। ২ রান করেই রান আউট হলেন সঞ্জু।

৩

যদিও এরপরই আউট হলেন জস বাটলার। ৪১ বলে ৪০ রান করলেন রাজস্থানের এই বিদেশী ব্যাটসম্যান।এরপর শিমরন হেটমায়ার এবং দেবদূত পাল্লিকল জুটিও দলকে দিশা দেখাতে পারলেন না। হেটমায়ার ২ রান করে আউট হলেন। দেবদূত পাল্লিকল-রিয়ান পরাগ এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন। শেষ পর্যন্ত পাল্লিকল ২৬ রানে আউট হলেন। রাজস্থান থামল ১৪৪ রানেই।

লখনউ দলের হয়ে তিনটি উইকেট নিলেন আবেশ খান,দুটি উইকেট নিলেন স্টইনিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+