IPL Live Update : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ জয় হাসিল কলকাতা নাইট রাইডার্সের

মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা।

চলতি আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে রোহিত শর্মাদের। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। যারা অনেকটা পিছিয়ে থেকে আইপিএলের দ্বিতীয পর্ব শুরু করেও প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে। আজ ডু অর ডাই পরিস্থিতি ইয়ন মর্গ্যান শিবিরেরও। ফলে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। জেনে নিন ম্যাচের সব আপডেট।

IPL Live Update : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসাধারণ জয় হাসিল কলকাতা নাইট রাইডার্সের

Sep 23, 2021, 11:14 pm IST

কেকেআরের বিরুদ্ধে ম্যাচের সব বিভাগেই নিজেদের পরাজয় মেনে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
Sep 23, 2021, 11:13 pm IST

কলকাতা, মুম্বই ও রাজস্থানের মধ্যে প্লে অফে পৌঁছনোর লড়াই হাড্ডাহাড্ডি। তিনটি দলই আট পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে।
Sep 23, 2021, 11:12 pm IST

একই দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্স।
Sep 23, 2021, 11:11 pm IST

আগামী রবিবার অর্থাৎ ২৬ সেপ্টেম্বরের চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরের ম্যাচ খেলবে কেকেআর।
Sep 23, 2021, 11:09 pm IST

৯ ম্যাচ খেলে কেকেআরের সম পরিমাণ পয়েন্ট নিয়েও লিগ তালিকার ষষ্ঠ স্থানে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স।
Sep 23, 2021, 10:59 pm IST

৭ উইকেটে ম্য়াচ জিতল কেকেআর। নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে নেট রান রেটের নিরিখে আইপিএল তালিকার চতুর্থ স্থানে উঠে এল নাইট শিবির।
Sep 23, 2021, 10:56 pm IST

১৫.১ ওভারেই ১৫৬ লক্ষ্য পেরিয়ে গেল কেকেআর।
Sep 23, 2021, 10:56 pm IST

১৫ ওভার শেষে কেকেআরের স্কোর ১৫৫/৩।
Sep 23, 2021, 10:51 pm IST

তৃতীয় উইকেট নিলেন জসপ্রীত বুমরাহ। তুলে মারতে গিয়ে আউট হলেন মর্গ্যান (৭)।
Sep 23, 2021, 10:50 pm IST

ম্যাচ জিততে ৩৬ বলে ৯ রান করতে হবে ইয়ন মর্গ্যানদের।
Sep 23, 2021, 10:50 pm IST

১৪ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪৭/২।
Sep 23, 2021, 10:48 pm IST

৬৭ রানে খেলছেন রাহুল ত্রিপাঠী।
Sep 23, 2021, 10:47 pm IST

৪০ বলে ১০ রান করতে হবে কেকেআরকে।
Sep 23, 2021, 10:45 pm IST

দুটি ছক্কা সহ চাহারের ওভার থেকে এল ১৭ রান। শেষ বলে ছক্কা হাঁকালেন ইয়ন মর্গ্যান। ১৩ ওভার শেষে কেকেআরের স্কোর ১৮৫/২।
Sep 23, 2021, 10:44 pm IST

ম্য়াচ থেকে হারিয়ে যাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স।
Sep 23, 2021, 10:43 pm IST

রাহুল চাহারের বলে ছক্কা হাঁকালেন রাহুল ত্রিপাঠী।
Sep 23, 2021, 10:41 pm IST

১২ ওভার শেষে কেকেআরের স্কোর ১২৮/২।
Sep 23, 2021, 10:39 pm IST

পার্টনারশিপ ভাঙলেন বুমরাহ। বোল্ড হয়ে সাজঘরে ফিরলেন ভেঙ্কটেশ আইয়ার (৫৩)।
Sep 23, 2021, 10:37 pm IST

জসপ্রীত বুমরাহের বলে ছক্কা হাঁকালেন রাহুল ত্রিপাঠী। অর্ধশতরানও পূর্ণ করলেন।
Sep 23, 2021, 10:35 pm IST

১১ ওভার শেষে কেকেআরের স্কোর ১১৭/১।
Sep 23, 2021, 10:32 pm IST

কেরিয়ারের দ্বিতীয় আইপিএল ম্যাচে ভেঙ্কটেশের অর্ধশতরান।
Sep 23, 2021, 10:31 pm IST

৪৮ রানে খেলছেন ভেঙ্কটেশ আইয়ার। ৪৩-এ খেলছেন রাহুল ত্রিপাঠী।
Sep 23, 2021, 10:30 pm IST

ম্যাচ জিততে ৬০ বলে ৪৫ রান করতে হবে কেকেআরকে।
Sep 23, 2021, 10:28 pm IST

ওভার থেকে এল ১৪ রান। ১০ ওভার শেষে কেকেআরের স্কোর ১১১/১।
Sep 23, 2021, 10:27 pm IST

ওভারের চতুর্থ বলে চার এল ত্রিপাঠীর ব্যাট থেকে।
Sep 23, 2021, 10:26 pm IST

বুমরাহের বলে ত্রিপাঠীর কঠিন ক্যাচ ফেললেন মিলনে।
Sep 23, 2021, 10:25 pm IST

ম্যাচ জিততে ৬৫ বলে ৫৮ রান করতে হবে নাইটদের।
Sep 23, 2021, 10:24 pm IST

ওভারের শেষ বলে চার মারলেন রাহুল ত্রিপাঠী। ওভার থেকে এল ১২ রান। ৯ ওভার শেষে কেকেআরের স্কোর ৯৭/১।
Sep 23, 2021, 10:22 pm IST

দুই ব্যাটারের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ।
Sep 23, 2021, 10:22 pm IST

ক্রুণাল পাণ্ডিয়ার তৃতীয় ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকালেন রাহুল ত্রিপাঠী।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+