IPL Live Update : সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস

আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ যুদ্ধের লাইভ স্কোর আপডেট

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই চলতি আইপিএলের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে লড়াকু সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ফাস্ট বোলার টি নটরাজনের কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে মোকাবিলা থেকে ছিটকে যেতে হয়েছে। তাঁর সংস্পর্শে আসার দরুণ অল রাউন্ডার বিজয় শংকরকেও আজকের ম্যাচে পাবে না সানরাইজার্স হায়দরাবাদ। ফলে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে চলা দিল্লি ক্যাপিটালস যে কেন উইলিয়ামসনের দলকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচে লাইভ আপডেট দেখে নিন।

IPL Live Update : সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস

Sep 22, 2021, 10:57 pm IST

ছক্কা হাঁকায়ি ম্যাচ জেতালেন শ্রেয়স আইয়ার।
Sep 22, 2021, 10:56 pm IST

ম্যাচ জিততে আর ২ রান করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।
Sep 22, 2021, 10:55 pm IST

পরপর চার মেরে দলকে জয়ের দোরগোড়ায় দাঁড় করালেন দিল্লি অধিনায়ক ঋষভ।
Sep 22, 2021, 10:50 pm IST

চালিয়ে খেলছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ। জয়ের আরও কাছে দিল্লি ক্যাপিটালস।
Sep 22, 2021, 10:44 pm IST

চলতি আইপিএলের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন শিখর ধাওয়ান।
Sep 22, 2021, 10:43 pm IST

ভুবনেশ্বর কুমারকে ছক্কা হাঁকালেন ঋষভ পন্থ।
Sep 22, 2021, 10:42 pm IST

১৫ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৯৯/২।
Sep 22, 2021, 10:35 pm IST

৭ রান করে অপরাজিত রয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ।
Sep 22, 2021, 10:35 pm IST

৩২ বলে ৩৬ রান করে ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার।
Sep 22, 2021, 10:34 pm IST

১৪ ওভার শেষে দিল্লির স্কোর ৯৬/২।
Sep 22, 2021, 10:32 pm IST

ধীরে ধীরে জয়ের পথে এগোচ্ছে দিল্লি ক্যাপিটালস। হাত খুলছেন শ্রেয়স আইয়ার।
Sep 22, 2021, 10:25 pm IST

ব্যাটিং করছেন শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থ।
Sep 22, 2021, 10:25 pm IST

১২ ওভার শেষে দিল্লির স্কোর ৮০/২।
Sep 22, 2021, 10:18 pm IST

মারমুখী মেজাজে ব্যাটিং করে ৪২ রানে আউট হলেন শিখর ধাওয়ান।
Sep 22, 2021, 10:11 pm IST

৯ ওভার শেষে দিল্লির স্কোর ৬০/১।
Sep 22, 2021, 10:05 pm IST

৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫১/১। ৩২ রানে ব্যাটিং করছেন শিখর ধাওয়ান।
Sep 22, 2021, 10:05 pm IST

৮ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫১/১। ৩২ রানে ব্যাটিং করছেন শিখর ধাওয়ান।
Sep 22, 2021, 9:55 pm IST

৬ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩৯/১।
Sep 22, 2021, 9:53 pm IST

চালিয়ে খেলছেন শিখর ধাওয়ান। রশিদ খানকে ছক্কা হাঁকালেন গব্বর।
Sep 22, 2021, 9:46 pm IST

৪ ওভার শেষে দিল্লি ক্য়াপিটালসের স্কোর ২৭/১।
Sep 22, 2021, 9:41 pm IST

৩ ওভার শেষে দিল্লির স্কোর ২০/১।
Sep 22, 2021, 9:40 pm IST

পৃথ্বী শ-র উইকেট তুলে নিলেন খলিল আহমেদ। ৮ বলে ১১ রান করে আউট হলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার।
Sep 22, 2021, 9:35 pm IST

২ ওভার শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২/০।
Sep 22, 2021, 9:31 pm IST

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রথম ওভার বল করলেন খলিল আহমেদ। দিল্লি ক্যাপিটালসের স্কোর ৪/০।
Sep 22, 2021, 9:13 pm IST

২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলল সানরাইজার্স হায়দরাবাদ।
Sep 22, 2021, 9:10 pm IST

রান আউট হলেন রশিদ খান। ২টি চার ও একটি ছক্কা সহ ১৯ বলে ২২ রান আসে তাঁর ব্যাট থেকে।
Sep 22, 2021, 9:04 pm IST

কাগিসো রাবাডাকে ছক্কা হাঁকালেন রশিদ খান।
Sep 22, 2021, 9:03 pm IST

রানের গতি বাড়িয়ে কাগিসো রাবাডার বলে আউট হলেন আব্দুল সামাদ। ২৮ করলেন কাশ্মীরের তরুণ ব্যাটসম্যান।
Sep 22, 2021, 8:47 pm IST

কেদার যাদবের পদাঙ্ক অনুসরণ করে সাজঘরে ফিরলেন জেসন হোল্ডার (১০)।
Sep 22, 2021, 8:35 pm IST

আনরিখ নরকিয়ার বলে আউট হলেন কেদার যাদব (৩)।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+