৪ বল বাকী থাকতে কলকাতাকে ৩ উইকেটে হারাল রাজস্থান

আইপিএলে প্লে-অফের আশা জিইয়ে রাখতে ইডেন গার্ডেন্সে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

আইপিএলে প্লে-অফের আশা জিইয়ে রাখতে ইডেন গার্ডেন্সে মরণ-বাঁচন ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। পরপর পাঁচ হেরে পয়েন্ট তালিকার ছয় নম্বরে নেমে যাওয়া দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা এই ম্যাচে ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর। অন্যদিকে, পয়েন্ট তালিকার শেষে থাকা স্টিভ স্মিথের রাজস্থান, হারের ফাঁড়া কাটাতে নিজেদের একশো শতাংশ দিতে চায়।

৪ বল বাকী থাকতে কলকাতাকে ৩ উইকেটে হারাল রাজস্থান

Apr 25, 2019, 11:51 pm IST

ছক্কা হাঁকিয়ে রাজস্থানকে ৪ বল বাকী থাকতে জয় এনে দিলেন জোফ্রা আর্চার। ৩ উইকেটে জয় পেল স্টিভ স্মিথের দল।
Apr 25, 2019, 11:48 pm IST

রিয়ান পরাগ ৪৭ রানে হিট উইকেট হলেন। শেষ ৬ বলে রাজস্থানের চাই ৯ রান।
Apr 25, 2019, 11:41 pm IST

শেষ ১৮ রান চাই ১২ বলে। রাজস্থান ১৫৮/৬। প্রসিদ্ধ কৃষ্ণ দিলেন ১৩ রান।
Apr 25, 2019, 11:35 pm IST

সুনীল নারিন দিলে ১৪ রান। রাজস্থান ১৪৫ রান তুলল ১৭ ওভার শেষে।
Apr 25, 2019, 11:31 pm IST

১৬ ওভার শেষে রাজস্থান ১৩০/৬। শেষ চার ওভারে চাই ৪৬ রান।
Apr 25, 2019, 11:28 pm IST

প্রসিদ্ধ কৃষ্ণ বলে ১৮ রানে আউট শ্রেয়স গোপাল। ষষ্ঠ উইকেট হারাল রাজস্থান।
Apr 25, 2019, 11:24 pm IST

নীতীশ রানাকে দিয়ে বল করালেন দীনেশ কার্তিক। রানা দিলেন ১৩ রান। ১৫ ওভার শেষে রাজস্থান ৫ উইকেটে ১২২ রান তুলল। শেষ ৩০ বলে চাই ৫৪ রান।
Apr 25, 2019, 11:19 pm IST

রাসেলের ওভারে উঠল ১০ রান। রাজস্থান ১৪ ওভার শেষে ১০৯/৫।
Apr 25, 2019, 11:12 pm IST

১৩ ওভারের পর রাজস্থানের রান ৯৯/৫।
Apr 25, 2019, 11:10 pm IST

ফের উইকেট পেলেন চাওলা। ১১ রানে ফেরালেন স্টুয়ার্ট বিনিকে। রাজস্থান ১২.৩ ওভারে ৯৮/৫।
Apr 25, 2019, 11:07 pm IST

ব্রেথওয়েটের ওভারে এল ৯ রান। রাজস্থান ১২ ওভার শেষে তুলল ৯৬/৪।
Apr 25, 2019, 11:03 pm IST

১১ ওভার শেষে রাজস্থান তুলল ৮৭ রান। চার উইকেট হারিয়ে রাজস্থান কিছুটা চাপে পড়ে গিয়েছে।
Apr 25, 2019, 10:58 pm IST

চাওলার বলে ১১ রানে ফিরলেন বেন স্টোকস। রাজস্থান ৭৮ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল।
Apr 25, 2019, 10:56 pm IST

শেষ হল ১০ ওভার। রাজস্থান তুলল ৭৮ রান ৩ উইকেট হারিয়ে। শেষ ১০ ওভারে চাই ৯৮ রান।
Apr 25, 2019, 10:52 pm IST

শেষ হল নবম ওভার। রাজস্থান ৩ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে।
Apr 25, 2019, 10:44 pm IST

৮ ওভার শেষে রাজস্থান ৬৫/৩। শেষ ৭২ বলে চাই ১১১ রান।
Apr 25, 2019, 10:41 pm IST

ফের সাফল্য নারিনের। ২ রানে স্মিথকে বোল্ড করলেন নারিন। ৬৩ রানে মাথায় তৃতীয় উইকেট হারাল রাজস্থান।
Apr 25, 2019, 10:40 pm IST

সপ্তম ওভার শেষে রাজস্থান তুলল ২ উইকেট হারিয়ে ৬৩ রান। ক্রিজে স্টিভ স্মিথ ও বেন স্টোকস।
Apr 25, 2019, 10:36 pm IST

চাওলার বলে ২২ রান করে বোল্ড সঞ্জু স্যামসন। রাজস্থান হারাল দ্বিতীয় উইকেট। রাজস্থানের রান ৫৭।
Apr 25, 2019, 10:34 pm IST

৬ ওভার শেষে রাজস্থান ৫৫ রান তুলল ১ উইকেটের বিনিময়ে।
Apr 25, 2019, 10:30 pm IST

কলকাতাকে সাফল্য এনে দিলেন সুনীল নারিন। ৩৪ রানে নারিনের বলে এলবিডব্লিউ হলেন রাহানে। রাজস্থান হারাল প্রথম উইকেট ৫৩ রানের মাথায়।
Apr 25, 2019, 10:28 pm IST

৪.৪ ওভারের মাথায় দলগত পঞ্চাশ রানে পৌঁছে গেল রাজস্থান। ৫ ওভার শেষে উঠল ৫২ রান। এই ওভারে রাজ দিলেন ১৭ রান।
Apr 25, 2019, 10:23 pm IST

চতুর্থ ওভার শেষ হল। সুনীল নারিন দিলেন ৬ রান। রাজস্থান ৩৬/০।
Apr 25, 2019, 10:19 pm IST

তৃতীয় ওভার করলেন আন্দ্রে রাসেল। দিলেন ১৩ রান। ৩ ওভার শেষে রাজস্থান ৩০/০।
Apr 25, 2019, 10:15 pm IST

দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণর বলে উঠল ১২ রান। রাজস্থান ১৭/০।
Apr 25, 2019, 10:09 pm IST

রান তাড়া করতে নামল রাজস্থান। প্রথম ওভার শেষে রাজস্থান তুলল বিনা উইকেটে ৫ রান।
Apr 25, 2019, 9:50 pm IST

দলকে টেনে তুলতে এগিয়ে এলেন দীনেশ কার্তিক। অধিনায়কোচিত ইনিংস খেলে ৫০ বলে করলেন ৯৭ রান। তাঁর ইনিংসে ভর করে কলকাতা ২০ ওভারে ৬ উইকেট ১৭৫ রান।
Apr 25, 2019, 9:44 pm IST

শেষ হল ১৯তম ওভার। জোফ্রা আর্চারকে শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকালেন দীনেশ কার্তিক। কলকাতা ১৫৭/৬।
Apr 25, 2019, 9:39 pm IST

আইপিএল Live : ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪১/৫

দীনেশ কার্তিকের অসাধারণ ব্যাটিং। ১৮ ওভার শেষে কেকেআরের স্কোর ১৪১/৫
Apr 25, 2019, 9:34 pm IST

আইপিএল Live : ১৭.২ ওভারে কেকেআরের স্কোর ১৩১/৬

আউট কার্লোস ব্রেথওয়েট। ১৭.২ ওভারে কেকেআরের স্কোর ১৩১/৬।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+