রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে চেন্নাইকে হারিয়ে আইপিএল জয় মুম্বইয়ের

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা উপ্পলে আইপিএলের মেগা ফাইনালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বা উপ্পলে আইপিএলের মেগা ফাইনালে টসে হেরেও মুম্বই ইন্ডিয়ান্সকে মাত্র ১৪৯ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস। এই রান করতে ২০ ওভারে ৮ উইকেট হারাল মুম্বই। অসাধার বল করলেন চেন্নাইয়ের দীপক ছাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির। প্রথম জন নিয়েছেন ৩ উইকেট। বাকি দুজনের উইকেট সংখ্যা ২। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৪১ রান করেছেন কাইরন পোলার্ড।

রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে চেন্নাইকে হারিয়ে আইপিএল জয় মুম্বইয়ের

May 12, 2019, 11:33 pm IST

শেষ বলে শার্দুল ঠাকুরকে এলবিডব্লিউ করলেন লাসিথ মালিঙ্গা। ১ রানে ফের আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ান্স।
May 12, 2019, 11:30 pm IST

শেষ বলে চাই ২ রান।
May 12, 2019, 11:28 pm IST

৫৯ বলে ৮০ রান করে আউট শ্যেন ওয়াটসন। আর ২ বলে চাই ৪ রান।
May 12, 2019, 11:23 pm IST

১৯তম ওভারে ৯ রান উঠল বুমরাহ-র বলে। শেষ ৬ বলে আর জিততে চাই ৯ রান।
May 12, 2019, 11:19 pm IST

বুমরাহর বলে ১৫ রানে ফিরলেন ব্র্যাভো। আর ১০ বলে চাই ১৭ রান।
May 12, 2019, 11:15 pm IST

ক্রুনালকে পরপর তিনটি ছক্কা হাঁকালেন ওয়াটসন। চেন্নাইয়ের শেষ ২ ওভারে চাই আর ১৮ রান।
May 12, 2019, 11:09 pm IST

ওয়াটসনের ক্যাচ মিস রাহুল চাহারের। তা সত্ত্বেও বুমরাহ দিলেন ওভারে মাত্র ৪ রান। চেন্নাই ১৭ ওভার শেষে ১১২ রান তুলেছে।
May 12, 2019, 11:03 pm IST

মালিঙ্গার এক ওভারে ২০ রান নিল ব্র্যাভো ও ওয়াটসন জুটি। চেন্নাই ১০৮ রানে পৌঁছে গেল ১৬ ওভার শেষে। শেষ ৪ ওভারে চাই আর ৪২ রান।
May 12, 2019, 10:58 pm IST

শেষ হল ১৫ ওভার। চেন্নাই ৩ রান তুলল এই ওভারে। উঠল ৮৮/৪। শেষ ৬ ওভারে মাত্র ১৮ রান দিয়েছে মুম্বই বোলাররা।
May 12, 2019, 10:50 pm IST

১৪তম ওভার শেষ হল। ওয়াটসনের ক্যাচ মিস করলেন রাহুল চাহার। ৪ ওভারে তিনি দিলেন ১৪ রান নিলেন ১ উইকেট।
May 12, 2019, 10:46 pm IST

১৩ ওভার শেষে চেন্নাই ৮২/৪।
May 12, 2019, 10:45 pm IST

রান আউট হলেন মহেন্দ্র সিং ধোনি। থ্রোয়ে ফিরলেন ইশান কিষণের।
May 12, 2019, 10:37 pm IST

১২ ওভার শেষে চেন্নাই ৭৯/৩। ক্রিজে ধোনি ও ওয়াটসন।
May 12, 2019, 10:32 pm IST

অনবদ্য ওভার বুমরাহর। দিলেন মাত্র ১ রান। আউট করলেন অম্বাতি রায়ডুকে। চেন্নাই ৭৩ রানে ৩ উইকেট হারাল ১১ ওভার শেষে।
May 12, 2019, 10:26 pm IST

ফের এক অনবদ্য ওভার করলেন রাহুল চাহার। দিলেন ২ রান। তুলে নিলেন সুরেশ রায়নাকে।
May 12, 2019, 10:21 pm IST

ম্যাকক্লেনেঘনের ওভারে উঠল ১০ রান। ৯ ওভার শেষে চেন্নাই ৭০/১।
May 12, 2019, 10:15 pm IST

রাহুল চাহার অনবদ্য ওভার করলেন। দিলেন মাত্র ৩ রান। মুম্বই ৮ উইকেটে তুলল ৬০/১।
May 12, 2019, 10:10 pm IST

এই ওভারে সুরেশ রায়না আউট হতে হতে বাঁচলেন। ম্যাকক্লেনেঘনে বল সুরেশ রায়নার প্রায় গ্লাভস ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটকিপারের কাছে। তবে মাঠের আম্পায়ার আউট দিলেও থার্ড আম্পায়ার আউট বাতিল কররে দেন। ৭ ওভার শেষে চেন্নাই ১ উইকেট হারিয়ে ৫৭ তুলল।
May 12, 2019, 10:00 pm IST

ষষ্ঠ ওভারে মালিঙ্গার বলে ১৫ রান নিলেন ওয়াটসন। ১ উইকেটে ৫৩ রানে পৌঁছে গেল চেন্নাই।
May 12, 2019, 9:54 pm IST

উইকেট পড়ায় কিছুটা ম্যাচে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স। ৫ ওভার শেষে চেন্নাই তুলল ৩৮/১।
May 12, 2019, 9:49 pm IST

৪ ওভার শেষে চেন্নাই ১ উইকেট হারিয়ে ৩৩ রান তুলল। উইকেট নিলেন ক্রুণাল পান্ডিয়া।
May 12, 2019, 9:48 pm IST

চতুর্থ ওভারের শেষ বলে ১৩ বলে ২৬ রান করে আউট ফ্যাফ ডু প্লেসি।
May 12, 2019, 9:44 pm IST

তৃতীয় ওভার শেষে চেন্নাইয়ের রান ১৯/০।
May 12, 2019, 9:42 pm IST

দ্বিতীয় ওভার করলেন ক্রুণাল পান্ডিয়া। ২ ওভার শেষে চেন্নাই করল ১২/০।
May 12, 2019, 9:35 pm IST

শেষ হল প্রথম ওভার। চেন্নাই বিনা উইকেটে তুলল ৭ রান।
May 12, 2019, 9:35 pm IST

রান তাড়া করতে নামল চেন্নাই সুপার কিংস। ১৫০ রান তুলতে হবে ২০ ওভারে। ক্রিজে ফ্যাফ ডু প্লেসি ও শ্যেন ওয়াটসন।
May 12, 2019, 9:17 pm IST

আইপিএল Live: ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ১৪৯/৭

শেষ ওভারে ডোয়াইন ব্রাভোর অসাধারণ বোলিং। ৮ রান তুলল মুম্বই। ২০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৯/৮।
May 12, 2019, 9:08 pm IST

আইপিএল Live: ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৪০/৭

দীপক ছাহারের দুর্দান্ত ওভার। এল মাত্র ৪ রান। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৪০/৭।
May 12, 2019, 9:06 pm IST

আইপিএল Live: ১৮.৪ ওভারে মুম্বইয়ের স্কোর ১৪০/৭

আউট রাহুল ছাহার। ১৮.৪ ওভারে মুম্বইয়ের স্কোর ১৪০/৭।
May 12, 2019, 9:04 pm IST

আইপিএল Live: ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১৪০/৬

দীপক ছাহারের ওভারে চার মেরে আউট হলেন হার্দিক পাণ্ডিয়া। ১৮.২ ওভারে মুম্বইয়ের স্কোর ১৪০/৬।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+