IPL: চ্যাম্পিয়ন হতে ব্যর্থ, আগামী মরসুমে বেশ কয়েকজনকে ছাঁটাই করতে চলেছে গুজরাত

আইপিএলে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন। দ্বিতীয় খুব কাছে এসেও ট্রফি হাতছাড়া হল গুজরাত টাইটান্সের। এবার গ্রুপ পর্বে শীর্ষে থেকেই আইপিএল প্লে অফে উঠেছিল হার্দিক পাণ্ডিয়ারা। প্লে অফের বাধা টপকে ঘরের মাঠে ফাইনাল খেলতে নামে গুজরাত। কিন্তু বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ পর্যন্ত জয় অধরাই থাকে গুজরাতের।

শেষ ওভারে হার্দিক বল তুলে দেন মোহিত শর্মার হাতে। মোহিত শর্মা একেবারে ভেঙে পড়েন এবং তাকে সান্তনা দিতে ছুটে আসেন হার্দিক পান্ডিয়া এবং তাকে জড়িয়ে ধরে দেন সান্তনা। হার্দিকের এই চরিত্র বেশ হয়েছে ভাইরাল।

1

পরপর দুই বার আইপিএল জিতে সিএসকের নজির স্পর্শ করতে না পারলেও হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্স আবির্ভাবের বছরে চ্যাম্পিয়ন এবং এবার রানার-আপ হলো। যে কীর্তি মোটেই খাটো করে দেখার নয়। গোটা আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলেছে টাইটান্স।

শুভমান গিল থেকে মহম্মদ শামি। আইপিএলে ওরেঞ্জ এবং পার্পল ক্যাপ দুটিই গিয়েছে গুজরাতের ঘরে। আইপিএল ২০২৩ সালের ওরেঞ্জ ক্যাপের মালিক হলেন শুভমান গিল। ১৬ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৮৯০ রান। গিলের ব্যাটিং গড় দাঁড়াল ৫৯.৩৩, স্ট্রাইক রেট ১৫৭.৮০। অন্যদিকে শামি নিয়েছেন ২৮টি উইকেট। সাই সুদর্শনে মতো নতুন তারকাকে উপহার দিয়েছেন।

2

কিন্তু আগামী বছর আইপিএলে বেশ কয়েকজনকে দল থেকে ছাঁটাই করতে পারে গুজরাত। এই তালিকায় প্রথমেই রয়েছেন কেন উইলিয়ামসন। আইপিএলের শুরুতেই চোট পান কিউয়ি তারকা। চোটের জেরে বিশ্বকাপেও খেলতে পারবেন না উইলিয়ামসন। ফলে আগামী মরসুমে সম্ভবত কিউয়ি তারকাকে দলে রাখবে না গুজরাত।
যশ দয়াল। গুজরাত দলের এই পেসারের বিরুদ্ধে রিঙ্কু সিং শেষ ওভারে ৫ ছক্কা হাকিয়ে ম্যাচ জেতান। নাইটদের বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচের পর থেকেই দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন যশ। আগামী মরসুমে তাঁকে নাও রাখতে পারে গুজরাত টিম ম্যানেজমেন্ট।

2

ওডেন স্মিথ, ক্যারিবিয়ান এই অল রাউন্ডার নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি। ২০২৪ সালের আইপিএলে স্মিথকে নতুন দল খুঁজে নিতে হবে।
প্রদীর সাংওয়ানকেও একটি ম্যাচেও খেলায়নি গুজরাত টিম ম্যানেজমেন্ট। মোহিত শর্মাকেই খেলিয়েছে দল। ফলে ডাগ আউটে বসেই সময় কেটেছে প্রদীপের। আগামী বছর তাঁকে দলে সম্ভবত রাখবে না গুজরাত। নিলামের এখনও বেশ কয়েক মাস বাকি আছে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে গুজরাত দল।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+