ipl:মেয়ার্সের অর্ধশতরান, রাজস্থানকে ১৫৫ রানের টার্গেট দিল লখনউ

বুধবার সন্ধ্যায় আইপিএলের ম্যাচে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং লখনউ সুপার জায়ান্টাস। টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠায় রাজস্থান। চলতি মরসুমে প্রথমবার নিজেদের ঘরের মাঠে খেলতে নামল সঞ্জু স্যামসং ব্রিগেড। লিগ টেবলে ১ নম্বরে রয়েছে রাজস্থান। অন্যদিকে, লখনউ রয়েছে ২ নম্বরে। ফলে আজ খেলা হচ্ছে ১ বনাম ২ নম্বরের।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে১৫৪ রান তুলল লখনউ। মান সিং স্টেডিয়ামে লখনউ ইনিংসের সূচনা করেন কেএল রাহুল এবং কাইল মেয়ার্স। শুরু থেকেই কিছুটা ধীর গতিতে খেলতে শুরু করে লখনউ-র দুই ওপেনার। তবে ওপেনিং জুটিতেই ৮২ রান।

l

কিন্তু পাওয়ার প্লের সুবিধা নিতে পারলেন না কেএল রাহুল এবং মেয়ার্স জুটি। খুব বেশি বড় শট খেলতে দেখা যায়নি এলএসজির দুই ব্যাটসম্যানকে।৩২ বেল ৩৯ রান করে হোল্ডারের বলে আউট হলেন রাহুল।
এরপর মাঠে এসেই ফিরলেন আয়ুষ বাদোনি।১ রান করেই ট্রেন্ট বোল্টের বলে আউট হলেন বাদোনি।এবারের আইপিএলে পাওয়ার প্লে-তে একেবাএরই ব্যাট হাতে ছন্দে দেখা যাচ্ছে না রাহুলকে। ব্যাতিক্রম হল না রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটে।

১৫৫

এরপর লখনউ ইনিংসেক টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে দীপক হুডা এবং মেয়ার্স। কিন্ত অর্ধশতরান করেই অশ্বিনের বলে আউট হলেন মেয়ার্স। অশ্বিন আরও একবার নিজের কব্জির কারিগড়ি দেখালেন জয়পুরের পিচে। ভয়ঙ্কর হয়ে উঠার আগে মেয়ার্সকে সাজঘরের রাস্তা দেখালেন। এরপর ফের অশ্বিনের শিকার দীপক হুডা। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরলেন দীপক।


১০৪ রানে ৪ উইকেট হারিয়ে লখনউ দল বেশ চাপে পড়ে যায়। উল্টোদিকে দেশের সেরা দুই স্পিনার রয়েছেন। ফলে অশ্বিন চাহালকে খেলতে নাভিশ্বাস উঠে গেল লখনউ দলের।নিকোলাস পুরান এবং মার্কাস স্টয়নিস জুটি কিছুটা ধীর গতিতে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।তাই স্কোর বোর্ডে খুব বেশি রান উঠল না।

lakh

রাজস্থানের হয়ে অশ্বিন ২ উইকেট পান। চার ওভার বল করে একটি উইকেট পাননি চাহাল। তবে রানটা রান আটকে দিয়ে কাজের কাজটা করলেন চাহাল। ফলে তার ইমপ্যাক্ট ক্রিকেটার হিসাবে নামলেন দেবদূত পাল্লিকল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+