IPL: ক্রুণালের অধিনায়কত্বের প্রশংসা গাভাসকরের, নিজের চোট নিয়ে মুখ খুললেন লখনউ অধিনায়ক

আইপিএলের মাঝপথেই চোটের কারণে টুর্নামেন্টের বাইরে রয়েছেন অধিনায়ক কেএল রাহুল। তাঁর জায়গায় এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন ক্রুণাল পান্ডিয়া। বরোদার অধিনায়ক কিন্ত আইপিএলের মঞ্চেও তাঁর নেতৃত্বের দক্ষতা প্রমাণ করছেন। বিশেষ করে ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচ জেতানো পর ক্রুণালের অধিনায়কত্ব নজর কেড়েছে ক্রিকেট পণ্ডিতদেরও।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের পর ক্রুণালের অধিনায়কত্বের প্রশংসা করেছেন গাভাসকর। লখনউ দলের নতুন অধিনায়ককে নিয়ে লিটল মাস্টার বলেন, 'আমি যখনই ক্রুণালকে দেখি তখনই মনে হয়েছে ও দারুণ গেম রিড করতে পারেন। ক্রুণাল খুব উজ্জ্বলভাবে তার বোলিং লাইন পরিবর্তন করেছেন। বিশেষ করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শক্তি অনুযায়ী বোলিং পরিবর্তন করেছেন।’

১

একইসঙ্গে গাভাসকর উল্লেখ করেছেন, 'ক্রুণাল প্রতিপক্ষের রণকৌশল খুব ভালোভাবে বুঝতে পারে। সেইসঙ্গে নিজেদের খেলাটাকেও ভালোভাবে পড়তে পারে।' ক্রুণাল জানেন প্রতিপক্ষ দলের ব্যাটিংয়ের শক্তি এবং দুর্বলতা কী এবং তিনি চার ওভারে মাত্র ২৭ রান খরচ করেন। ক্রুণাল খেলাটি খুব ভালভাবে পড়েন এবং ফলাফলটি জয়ের আকারে নিয়ে আসেন।

৩

চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে নিজের অর্ধশতরান থেকে এক রান আগে নিজের থেকে মাঠ ছেড়ে দেন৷ এই দৃশ্য দেখার পর সমাজ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, নিকোলাস পুরানকে ব্যাট করার সুযোগ দিতেই ' চোটের' বাহানা দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যান ক্রুণাল।

এরপর পুরাণ-স্টইনিসের দৌলতে ১৭৭ রান করে লখনউ। জবাবে ভালো সূচনা দিয়েও, মিডিল ওভারে রবি বিষ্ণোই-এর স্পিনে ও মহসিন খানের শেষ ওভারে পরাজয়ের মুখ দেখতে হয় রোহিত ব্রিগেডকে।
ম্যাচ শেষে নিজের চোট নিয়ে পান্ডিয়া বলেন, 'আমার ক্র্যাম্প ছিল, আমার পেশীতে টান লেগেছিল।' একইসঙ্গে পান্ডিয়া উল্লেখ করেন, 'আমি সবসময় দলের খেলোয়াড়, দলের জন্য যে কোনও কিছু করতে পারি। আজকের ফলাফল নিয়ে আমি খুশি।'

২

মুম্বইকে ৫ রানে হারিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এল নবাবের শহরের দল। মুম্বইকে হারিয়ে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তিন নম্বরে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস। গৌতম গম্ভীরের দলের নেট রান প্লাস ০.৩০৪। আগামী শনিবার তাঁরা ইডেনে খেলতে নামবে কেকেআরের বিরুদ্ধে।


ক্রণালের নেতৃত্বে চারটি ম্যাচ খেলে তার মধ্যে একটি হার এবং দুটি ম্যাচে জয় পেয়েছে লখনৌ। বৃষ্টির কারণে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচটি অমীমাংসিত থেকেছে।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+