IPL: ইডেনে শেষ বল থ্রিলার! ফের নায়ক সেই রিঙ্কু সিং, পাঞ্জাবকে হারিয়ে প্লে অফের দৌড়ে ভেসে রইল কেকেআর
ঘরের মাঠে জয় পেল কেকেআর। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় তুলে নিয়ে প্লে অফের লড়াইয়ে ভেসে থাকল নাইটরা। শেষ বলে থ্রিলার, ম্যাচ জেতালেন রিঙ্কু সিং।
সোমবার ইডেনে টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক নীতিশ রাণা। পাঞ্জাবের হয়ে ব্যাট করতে নামেন অধিনায়ক শিখর ধাওয়ান ও প্রভিসিমরান সিং। কেকেআরের একাদশ অপরিবর্তিত রাখে। কেকেআরের বিরুদ্ধে শিখর ধাওয়ান ৪৯তম আইপিএল অর্ধশতরানটি পূর্ণ করেন ৩৮ বলে। ৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে শিখর ৪৭ বলে সর্বাধিক ৫৭ রান করেন।

এদিন নাইটদের হয়ে বল হাতে তিন উইকেট নেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। পাশাপাশি হর্ষিত রানা ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। সুয়াশ এবং নীতীশ রানা একটি করে উইকেট নেন। তবে এই ম্যাচে ব্যর্থ সুনীল নারিন। কেন তাঁকে খেলানো হচ্ছে সেটা নাইট টিম ম্যানেজমেন্টই বলতে পারবে।

5⃣0⃣ for @KKRiders captain @NitishRana_27! 👏#KKR need 56 runs more from 29 balls.
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
Follow the match ▶️ https://t.co/OaRtNpANNb #TATAIPL | #KKRvPBKS pic.twitter.com/dVKYcYnc5j
এরপরই বড় ধাক্কা খেল কেকেআর। হরপ্রীত ব্রার জেসন রয়কে ফেরালেন। শাহরুখ খানের হাতে ক্যাচ দিয়ে ৩৮ রানেই আউট হলেন কেকেআর ওপেনার। এরপর ব্যাট করতে নামেন ভেঙ্কটেশ আইয়ার।
ক্যাপ্টেন রানার সঙ্গে জুটি গড়ে দলের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভেঙ্কটেশ আইয়ার।

অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলে এই জুটি। তবে ঝুঁকি নিতে গিয়ে আউট হলেন ভেঙ্কটেশআইয়ার। ১১ রান করে রাহুল চাহারের বলে আউট হলেন নাইট ব্যাটসম্যান।এরপর ব্যাট করতে নামেন রাসেল। অর্ধশতরান করেই আউট হলেন অধিনায়ক নীতীশ রানা। ৩৮ বলে ৫১ রান করে রাহুল চাহারের বলে সাজঘরে ফিরলেন কেকেআর অধিনায়ক।
Upping the ante - the @NitishRana_27 way ⚡️ ⚡️
— IndianPremierLeague (@IPL) May 8, 2023
Follow the match ▶️ https://t.co/OaRtNpANNb #TATAIPL | #KKRvPBKS | @KKRiders pic.twitter.com/IMCcxpJPKi
ফিনিশারের ভূমিকায় আসেন রিঙ্কু সিং, তার সঙ্গী হন রাসেল। রবীন্দ্র জযন্তীর প্রাক সন্ধ্যায় জেগে উঠলেন রাসেল। দুরন্ত ব্যাটিং করলেন ক্যারিবিয়ান তারকা। ব্যাট হাতে করলেন ৪২ রান। শেষ বলে বাজিমাত করলেন সেই রিঙ্কু সিং।
১১ ম্যাচ খেলে ১০ পয়েন্টে পৌঁছে গেল কেকেআর। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে নীতীশ রানার দল।












Click it and Unblock the Notifications