IPL 2023: সুনীলকে চিনতে বেগ পেলেন বিরাট! চোখ বন্ধ করে আরসিবি সতীর্থদের বোঝেন কীভাবে?
বিরাট কোহলির সঙ্গে সুনীল ছেত্রীর ঘনিষ্ঠতা বেশ কয়েক বছরের। একই সময়ে দুজনে দেশের অধিনায়কত্ব করেছেন। বিরাট ভারত বা আরসিবির অধিনায়কত্ব ছাড়লেও সুনীল এখনও দেশের ফুটবল দলের অধিনায়ক।
আরসিবির প্র্যাকটিসেও বেশ কয়েকবার বিরাটের সঙ্গে সুনীলকে দেখা গিয়েছে। ট্রেনিংয়ে অংশ নিয়েছেন। ভাগ করে নিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। যদিও চোখ বুজে সুনীলকে চিনতে বেগ পেতে হলো বিরাট কোহলিকে।

একটি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থার অনুষ্ঠানে গত মাসেই একই মঞ্চে হাজির ছিলেন বিরাট কোহলি ও সুনীল ছেত্রী। নানাবিধ প্রসঙ্গ উঠে এসেছিল তাঁদের কথায়। যা উপভোগ করেন দুই তারকার ভক্তরাই। সেই সংস্থার তরফেই একটি মজাদার ভিডিও পোস্ট করা হয়েছে।
আরসিবির অন্দরমহলের সেই ভিডিওতে দেখা গিয়েছে বিরাট কোহলির চোখ বাঁধা। এই অবস্থাতেই সতীর্থদের চিনে নেওয়ার চ্যালেঞ্জ দেওয়া হয় কিং কোহলিকে। আর সেখানেই ছিলেন সুনীল। বিরাট কোহলি পাওয়ারপ্লে-র ব্যাটিংয়ের মতো শুরুটা ঝোড়োভাবে করলেও সুনীলকে চেনার সময় যেন স্পিনারদের গুগলি সামলানোর অবস্থা!

বিরাট কোহলিকে দেওয়া হয়েছিল ব্লাইন্ডফোল্ড চ্যালেঞ্জ। সোজা কথায় কানামাছি খেলার ধাঁচে তাঁর চোখ কালো কাপড়ে বাঁধা। সতীর্থদের ছুঁয়ে বলতে হবে কে তাঁর সামনে দাঁড়িয়ে। দীনেশ কার্তিক, মহম্মদ সিরাজ বা ফাফ দু প্লেসিকে সঠিকভাবেই চিনে নেন বিরাট। সংশয়ে পড়েন সুনীলের ক্ষেত্রে।
Game recognises game 😉🤝 @RCBTweets #PUMAxRCB #LetThereBeSport pic.twitter.com/h3QNqsFbvI
— PUMA Cricket (@pumacricket) April 21, 2023
আরসিবি সতীর্থদের ভিড়েই দাঁড়িয়ে থাকা সুনীল যখন কোহলির সামনে এলেন তখন বিরাট তাঁকে ছুঁয়ে বলেন, ওহ! এ কে রে ভাই? খাটো উচ্চতা, তবে সুঠাম চেহারা। মাথায় ঘন চুল। যদিও এর একটু পরেই বিরাট বুঝে যান তাঁর বন্ধু সুনীল ছেত্রীই দাঁড়িয়ে রয়েছেন। সুনীলকে চেনায় বিরাটের মুখে ধরা পড়ে চেনা হাসি। আরসিবির জার্সিও উপহার দেন।

দীনেশ কার্তিকের দাড়িতে হাত দিয়ে তাঁকে চিনতে পেরেছিলেন কোহলি। মহম্মদ সিরাজ ও ফাফ দু প্লেসিকে বিরাট চিহ্নিত করেন ঘড়ির সাহায্যেই। পাঞ্জাব কিংসকে হারানোর পর এবার বিরাট কোহলিদের সামনে রাজস্থান রয়্যালস। কাল চিন্নাস্বামী স্টেডিয়ামেই আরসিবি নামছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। বিকেল সাড়ে তিনটে থেকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications