IPL: যশস্বীর বিরাট প্রশংসা কোহলির, দ্রুত ভারতীয় দলে নেওয়ার দাবি শাস্ত্রীর
যশস্বীতে মজে ভারতীয় ক্রিকেট। মুম্বইয়ের বিরুদ্ধে শতরান করে ভারত অধিনায়ক রোহিত শর্মার বিরাট সার্টিফিকেট আদায় করে নিয়েছিলেন তরুণ এই ভারতীয় ক্রিকেটার। আর ইডেনে কেকেআরের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে এবার বিরাট কোহলির প্রশংসা অর্জন করেলন যশস্বী।
ইডেনে রাজস্থানের তরুণ ব্যাটসম্যানের দুরন্ত ব্যাটিংয়ের পর সোশ্যাল সাইডে প্রাক্তন ভারত অধিনায়ক লিখেছেন, 'দারুণ! আমার দেখা অন্যতম সেরা একটা ব্যাটিং ইনিংস। যশস্বী জয়সওয়াল দারুণ একজন প্রতিভাবান ক্রিকেটার।'

শাস্ত্রীর কথায়, 'যশস্বী আমাদের প্রত্যেককে প্রতিদিন অবাক করে দিচ্ছে। ২১ বছর বয়সে যে শর্ট খেলছে তা ভাবা যায় না। নির্বাচকদের উচিত ওকে দ্রুত ভারতীয় দলে সুযোগ দেওয়া। সব ফর্ম্যাটে খেলার জন্য তৈরি। বিশেষ করে সাদা বলে টি টোয়েন্টি ক্রিকেটে ওর নাম প্রথম নির্বাচন হওয়া উচিত।'

অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল থেকে উথ্থান বলেও আইপিএল কিন্তু যশস্বীকে তারকা বানিয়ে দিয়েছে। ১২ ম্যাচে তাঁর নামের পাশে ৫৭৫ রান। ওরেঞ্জ ক্যাপের লড়াইয়ে দ্বিতীয় স্থানে আছেন রাজস্থানের এই ব্যাটসম্যান। যশস্বীর এই অভূতপূর্ব পারফরম্যান্স দেখে প্রাক্তন ক্রিকেটাররা মনে করেছেন খুব দ্রুতই জাতীয় দলের দরজা খুলে যাবে যশস্বীর জন্য।

ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং বলেছেন, 'যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেট দলের দরজায় কড়া নাড়ছে। ও ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে যাচ্ছে। ঘৱোয়া ক্রিকেটে যেগুলো শিখেছে সেগুলি খুব সফলভাবে প্রয়োগ করছে আইপিএলে। দারুণ প্রতিভাবান ক্রিকেটার। যশস্বী ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত।'

এর আগে যশস্বীকে নিয়ে রোহিত বলেছিলেন,'ওকে গত মরসুমেও দেখেছি, গত বছর থেকেই দারুণ উন্নতি করেছে। নিজের খেলার মান বাড়িয়েছে। ওকে জিজ্ঞেস করেছিলাম তোমার মধ্যে এত শক্তি আসছে কোথা থেকে । যশস্বী বলেছিল, জিমে যাচ্ছি। এই উন্নতি ওর জন্য তো অবশ্যই ভালো। একইসঙ্গে রাজস্থান রয়্যালস এবং ভারতীয় ক্রিকেটের জন্যও খুব ভালো দিক।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications