IPL: নিজের খেলার ভোজপুরি ধারাভাষ্য শুনে আনন্দে আত্মহারা কোহলি, দেখুন ভিডিও

আইপিএল মানেই বিনোদনের জমজমাট প্যাকেজ। মাঠ হোক বা মাঠের বাইরে আপনার জন্য বিনোদন সবসময় মজুত। বাইশ গজে চার ছক্কার মধ্য দিয়ে দর্শকদের আনন্দ উপহার দেন বিরাট কোহলি। কিন্তু কোহলিকে আনন্দ উপহার দিলেন কে জানেন? এক ভোজপুরি ধারাভাষ্যকার।

আইপিএলে এখন ভারতের বিভিন্ন ভাষায় ধারাভাষ্য শুনতে পাওয়া যায়।ব্যাতিক্রম নয় ভোজপুরি ভাষাও। বিরাট কোহলি তার নিজের খেলার ভোজপুরি ধারাভাষ্য শুনে হাসিতে লুটো পুটি খেলেন।

কোহলি

মাঠে খেলার সময় ক্রিকেটারদের পক্ষে শোনা সম্ভব হয় না টিভিতে চলা ম্যাচের ধারা বিবরণী। কিন্তু ম্যাচের পর নিজের খেলায় ভোজপুরি ধারাবিবরণী শুনে বিরাট কোহলির মুখে হাসি যেন আটকায় না। বিষয়টিকে 'অত্যন্ত মজাদার' বলেও উল্লেখ করেন তিনি।


একটি ভাইরাল ভিডিও-র সৌজন্যে মজার এই বিনোদনের উপাদানটি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে আরসিবির জার্সি পড়ে একটি মোবাইলে নিজের খেলার ধাৱাভাষ্য শুনছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আরসিবির ম্যাচে বিরাটের ব্যাটিংয়ের সময় ভোজপুরি ভাষায় ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন অভিনেতা তথা লোকসভার সাংসদ রবি কিষান। তার নিজস্ব ভঙ্গিমাতে বিরাটের ব্যাটিংয়ের বিশ্লেষণ করছিলেন।

এই ভিডিওই হাতে আসে প্রাক্তন ভারত অধিনায়কের। তার খেলার এমন বিশ্লেষণ শুনে আনন্দ ধরে রাখতে পারলেন না প্রাক্তন আরসিবি অধিনায়কও। এখনও পর্যন্ত এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২১৪ রান করেছেন কোহলি।

বিরাট

আনন্দের উল্টো পিঠে কঠিন বাস্তবও আছে বিরাটের জীবনে।কেরিয়ারে দীর্ঘ একটা সময় ব্যাট হাতে রান পাচ্ছিলেন না। অধিনায়কত্ব ছেড়ে দেন। সেই কঠিন দিনের কথাগুলোই রবিন উথাপ্পার সঙ্গে শেয়ার করেছেন কিং কোহলি।

বিরাটের কথায়, 'গত বছর এশিয়া কাপের আগে পর্যন্ত সময়টা খুব কঠিন ছিল। আমি ওই সময় নিজের সব কিছু উজাড় করে দিতে রাজী ছিলাম। আমি এটা মেনে নিয়েই খেলতে গিয়েছিলাম এটাই আমার পেশাদার ক্রিকেটে শেষ মাস।'

বিরাট

কিন্তু অন্ধকার সময় কাটিয়ে আবার আলোর দিশা দেখতে পেয়েছেন কোহলি। টেস্ট হোক বা টি টোয়েন্টি তার ব্যাট থেকে এসেছে শতরান। চেনা মেজাজে বাইশ গজকে আবার শাসন করছেন কিং কোহলি। স্টেডিয়াম জুড়ে আবার উঠেছে কোহলি কোহলি স্লোগান। তাই বিরাটের ব্যাটের মতোই মুখের হাসিও চওড়া হয়েছে।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+