IPL:কোহলি-গম্ভীরের আইপিএল নির্বাসন? কী বলছেন গাভাসকর-শাস্ত্রী

বিরাট গম্ভীর বিতর্কে সরব প্রাক্তনীরাও। সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী নানা মুনির নানা মত। এই ঘটনায় গাভাসকর যেখানে কঠোর পদক্ষেপের গ্রহণের পক্ষে মত দিয়েছেন সেখানে শাস্ত্রী আবার আপস মীমাংসার কথা বলেছেন।

সোমবারের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের জন্য গম্ভীর এবং কোহলির উভয়েরই ম্যাচ ফি-র ১০০ শতাংশ কাটা গিয়েছে। কিন্ত প্রাক্তন ভারত অধিনায়ক গাভাসকর আর্থিক জরিমানার থেকেও কঠোর শাস্তির দাবি তুলেছেন।

১

সানি জানিয়েছে‌ন, 'এই বিষয়ে আরও কঠিন পদক্ষেপ গ্রহণ করা উচিত বিসিসিআইয়ের। আগামী ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।১০০ শতাংশ ম্যাচ ফি কেটে আর কীই বা হবে? ১০০ শতাংশ ম্যাচ ফি আসলে কী?'

এরপরই গাভাসকর উল্লেখ করেন, 'যদি বিরাট কোহলির কথাই ধরা যায় তাহলে ও আরসিবির হয়ে সম্ভাব্য ১৬টি ম্যাচ খেলে ১৭ কোটি টাকা পাবে। এরমধ্যে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও রয়েছে। ফলে এক কোটি টাকা ওখান থেকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়, তাহলে কি খুব বড় একটা পার্থক্য তৈরি হবে?
এখানেই থেমে না থেকে সানি বলেছেন, 'আমার মতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।কয়েকটি ম্যাচের জন্য বহিষ্কার করতে হবে দুই জনকেই। যাতে আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকে।'

৩

গাভাসকরের সতীর্থ শাস্ত্রী আবার আপস মীমাংসার কথাই বলেছেন। দুই ক্রিকেটারকে নিজেদের মধ্যে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের প্রা্ক্তন হেডস্যার।

রবি শাস্ত্রী বলেন, 'আমার মনে হয় এই ব্যাপারটা আগামী কয়েকদিনের মধ্যে মিটে যাবে। বিরাট এবং গম্ভীর যখন বিষয়টি নিয়ে চিন্তা করবেন, তখন তারা বুঝতে পারবেন যে দুই জনেই পরিস্থিতি আরও ভালভাবে সামলাতে পারতেন। দুইজনেই দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন।'

৩

একইসঙ্গে শাস্ত্রীর পরামর্শ, 'বিরাট ও গম্ভীরের মধ্যে এক জনকে এগিয়ে আসতে হবে। আর সেটা করতে হবে খুব তাড়াতাড়ি। নইলে সমস্যা আরও বাড়বে। দরকার পড়লে আমি নিজে মধ্যস্থতা করতে রাজি। তবে যেই এগিয়ে আসুক, তাড়াতাড়ি আসতে হবে। নইলে এই সমস্যা বাড়তেই থাকবে। পরের বার আবার যখন দু'জনের দেখা হবে তখন আবার বিবাদ হবে। সেটা আরও বাড়বে। '

একইসঙ্গে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যার বলেন, 'যদি আমি ওদের সঙ্গে কথা বলে সমস্যা মেটাতে পারি, তা হলে আমি সেই উদ্যেগ নিতে রাজী।ওরা যদি এক জায়গায় বসে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেয় তা হলে সব থেকে ভাল করবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+