IPL: মঙ্গলবার থেকে শুরু নক আউটের লড়াই, জেনে নিন প্লে অফের সম্পূর্ণ সূচি
আইপিএলের গ্রুপ পর্ব শেষ। টান টান লড়াই শেষে চারটি দল নক আউটে জায়গা করে নিয়েছে। গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস আগেই প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছিল। ফাঁকা ছিল একটি স্থান। রবিবার রাতে আইপিএলে চতুর্থ দল হিসাবে প্লে অফে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
গ্রুপ পর্ব শেষ এবার শুরু নক আউটের লড়াই। মঙ্গলবার থেকে শুরু প্লে অফের লড়াই। আইপিএলের প্লে অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে।

মঙ্গলবার ২৩ মে প্রথম ম্যাচে চিপকে মুখোমুখি হবে গুজরাত ও চেন্নাই।

এই ম্যাচ যে জিতবে, তারাই সরাসরি চলে যাবে ফাইনালে। দুরন্ত ছন্দে আছে গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা হারিয়েছে আরসিবিকে। ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে হার্দিকরা। তবে ঘরের মাঠে খেলার সুবিধাও পাবে চেন্নাই। বুধবার ২৪ তারিখ চিপকেই মুখোমুখি হবে লখনউ এবং মুম্বই। এই ম্যাচে যারা হারবে, তারা সরাসরি ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে।

আগামী শুক্রবার কোয়ালিফায়ার ২-এর ম্যাচ রয়েছে। এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল মুখোমুখি হবে মোতেরায়।এবার এক ঝলকে দেখে নিন প্লে অফের সম্পূর্ণ সূচি।

প্রথম ম্যাচ- ২৩ মে - কোয়ালিফায়ার ১ (গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস), স্থান- চিপক স্টেডিয়াম, চেন্নাই (ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)
দ্বিতীয় ম্যাচ - ২৪ মে - এলিমিনেটর (লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স), স্থান- চিপক স্টেডিয়াম, চেন্নাই (ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)
𝗔𝗻𝗱 𝘁𝗵𝗲𝗻 𝘁𝗵𝗲𝗿𝗲 𝘄𝗲𝗿𝗲 𝗳𝗼𝘂𝗿 😉
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
A round of applause for the 🔝 four teams who have made it to the #TATAIPL 2023 Playoffs 👏🏻👏🏻 pic.twitter.com/Lc5l19t4eE
তৃতীয় ম্যাচ- ২৬ মে - কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), স্থান- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ (ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)
ফাইনাল-২৮ মে -(কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), স্থান- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ (ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে)












Click it and Unblock the Notifications