IPL: রাহুলের অর্ধশতরান, পাঞ্জাবকে ১৬০ রানের টার্গেট দিল লখনউ
শনিবার আইপিএলে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টাস।একানা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব কিংস ।চোটের জন্য পাঞ্জাব দলের অধিনায়কত্বে সাম কুরান।চোটের জন্য এই ম্যাচে পাঞ্জাবকে নেতৃত্ব দিতে পারেননি শিখর ধাওয়ান।
এই ম্যাচে বেশ কয়েকটি বদল আনে পাঞ্জাব দল। স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে দলে আনা হয় রাহুল চাহারকে।এই ম্যাচে আবার অমিত মিশ্রা, জয়দেব উনাদকাটকে বাইরে রাখে লখনউ।তারা দলে আনে আয়ূষ বাদানি এবং যুধবির সিংকে।ম্যাচের আগে ক্রিকেট ধারাভাষ্যকাররা আলোচনা করছিলেন এই পিচে বিক্ষিপ্ত ঘাস রয়েছে। একইসঙ্গে এই মাঠে খুব একটা বড় স্কোর হয় না। তাদের বক্তব্যই প্রথম ইনিংস শেষে মিলে গেল।



শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে লখনউ। রাহুল করেন রান ৫৬ বলে ৭৪।তার ইনিংস সাজানো ছিল আটটি বাউন্ডারি এবং একটি ছক্কা দিয়ে।দলের মিডল অডার এই ম্যাচে একেবারেই ফ্লপ করে। পান্ডিয়ার উপর প্রত্যাশা থাকলেও তিনি কষ্টার্জিত ১৮ রান করেন।দলের চার ব্যাটসম্যান ছাড়া ২ অঙ্কের রানে কেউই যেতে পারলেন না। শেষ তিন ওভারে মাত্র ১৮ রান স্কোর বোর্ডে যোগ করে লখনউ।শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ এসেছিল স্যাম কারানের সামনে কিন্তু তিনি তা কাজে লাগাতে পারলে না।পাঞ্জাবের হয়ে কারান ৩টি, রাবাদা, দুটি উইকেট নেন।












Click it and Unblock the Notifications