IPL:বৃহস্পতিবার লখনউ শিবির ছাড়ছেন রাহুল, সম্ভবত খেলা হবে না আইপিএলে

আশঙ্কায় সত্যি হল। আইপিএল থেকে ছিটকে যেতে চলেছেন কে এল রাহুল। আরসিবি ম্যাচে চোট পাওয়ায় এবারের আইপিএলে আর মাঠে নামা হবে না লখনউ অধিনায়কের। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে খুব একটা ঝুঁকি নিতে রাজি নয়।

গত কয়েকদিন ধরেই ভারতীয় দলের তারকা ক্রিকেটারের চোট নিয়ে নানা জল্পনা চলছিল। বুধবার বেলা গড়াতেই সংবাদ সংস্থা সূত্রে উঠে এল বড় আপডেট। সংবাদ সংস্থা সূত্রের খবর, চলতি আইপিএলে আর মাঠে নামা হচ্ছে না লখনউ অধিনায়কের।

1

বুধবার দলের সঙ্গে থাকলেও বৃহস্পতিবারই মুম্বই উড়ে যাবেন টিম ইন্ডিয়া ক্রিকেটার। সেখানেই তাঁর চোটের জায়গায় পরীক্ষা হবে। তারপরই বোঝা যাবে কত দিন মাঠের বাইরে থাকতে হবে রাহুলকে?
তবে টিম ম্যানেজমেন্ট সূত্রের যা খবর তাতে এবারের আইপিএলে রাহুলকে আর সম্ভবত দেখা যাবে না । কারণ চ্যাম্পিয়নশিপ ফাইনালে রয়েছে আগামী মাসে, রাহুল টিম ইন্ডিয়ার একজন গুরুত্বপূর্ণ সদস্য। মেগা ম্যাচের কথা মাথায় রেখেই রাহুলকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই।

সংবাদ সংস্থাকে বিসিসিআইয়ের একজন শীর্ষকর্তা জানিয়েছেন, 'রাহুল বর্তমানে লখনউ দলের সঙ্গে রয়েছেন। তবে বৃহস্পতিবার লখনউ শিবির ছেড়ে মুম্বই চলে আসবে ও।বিসিসিআইয়ের অধীনে রাহুলের চোটের জায়গা পরীক্ষা হবে।একইরকমভাবে জয়দেবের বিষয়টিও বোর্ড দেখবে।'

২

একইসঙ্গে বোর্ড কর্তা উল্লেখ করেছেন, 'রাহুল টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য।তাই তাঁকে সম্ভবত আইপিএল খেলার আর অনুমতি দেওয়া হবে না। স্ক্যান করার পরই চোটের গভীরতা বোঝা যাবে, তারপরই বোর্ডের মেডিকেল টিম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'

কিন্তু প্রশ্ন উঠছে সোমবার চোট পাওয়ার তিন দিন পর কেন স্ক্যান করা হবে? এই প্রসঙ্গে বোর্ড কর্তা বলেন, 'কারও যদি বড় রকমের চোট লাগে, তাহলে যথেষ্ট ব্যথা ও যন্ত্রণা হয় চোটের জায়গায়। ফুলে যায় চোট পাওয়া স্থানটি। ফোলাভাব কমতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা লাগে। তারপরই স্ক্যান করা যাবে।'

3

গত সোমবার আরসিবির বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় চোট পান রাহুল। মার্কাস স্টইনিসের বলে ফ্যাফ ডু'প্লেসি যে কভার ড্রাইভ মারেন, সেটা তাড়া করতে যান লখনউয়ের অধিনায়ক। বাউন্ডারি বাঁচাতে গিয়ে হিপ-ফ্লেক্সর পেশিতে চোট লেগেছিল রাহুলের।

ভারতীয় ক্রিকেট বোর্ড এবং এনসিএ যে কেএল রাহুলের চিকিৎসার দায়িত্ব নেবে তা চূড়ান্তই ছিল। কারণ রাহুল বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলেও রয়েছেন। তাই বোর্ড দেরি করেনি।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+