IPL:গুজরাতের হয়ে রানের ফুলঝুরি, শুভমান গিলকে ছেড়ে আক্ষেপ নেই কেকেআরের
আইপিএলে গুজরাতের বিরুদ্ধে হেরে একেবারে খাদের কিনারায় কেকেআর। প্লে অফের রাস্তা কঠিন হয়ে পড়েছে নাইটদের জন্য। নিলামে ক্রিকেটার নির্বাচন থেকে প্রথম একাদশ বাছাই সবকিছু নিয়েই প্রশ্নের মুখে পড়েছে নাইট টিম ম্যানেজমেন্ট। শুভমান গিলের মত প্রতিভাবান ক্রিকেটারকে ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে?
যদিও গিল ইস্যুতে যাবতীয় সমালোচনাকে মাঠের বাইরেই পাঠালেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। তিনি জানিয়ে দিলেন শুভমান গিলকে ছেড়ে দেওয়ায় তাঁদের কোনও আক্ষেপ নেই।

গিলকে ধরে না রাখার জন্য আইপিএলের নিয়মকেই দায়ী করলেন কেকেআর সিইও। তাঁর স্পষ্ট বক্তব্য, '২০২২ সালে আইপিএলের রিটেনে মাত্র চার জন ক্রিকেটারকে দলে রাখা যেত। ভেঙ্কটেশ আইয়ার এবং বরুণ চক্রবর্তী ২০২১ সালে দলকে ফাইনালে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।'


বার বার দলের পুরনো ক্রিকেটাররাই হারান কলকাতা নাইট রাইডার্সকে। কখনও নামটা ক্রিস গেল, কখনও পীযূষ চাওলা, তো কখনও অজিঙ্ক রাহানে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শুভমন গিলও একই কাজ করেছেন। শনিবার কেকেআরের বিরুদ্ধে ৪৯ রানের দারুন একটা ইনিংস খেলে নাইট টিম ম্যানেজমেন্টকেও যেন জবাব দিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
রবিবার ছিল কেকেআরের গলফ ডে। টালিগঞ্জের একটি গলফ কোর্সে আসেন দলের একাধিক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ। গলফ খেলায় মাতেন তাঁরা
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications