IPL:জবাব দেওয়ার মঞ্চ প্রাক্তন তিন নাইটের কাছে, জন্মদিনে রাসেলের থেকে বড় রানের প্রত্যাশা
আজ ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। অ্যাওয়ে ম্যাচ হলেও গুজরাতের তিন ক্রিকেটারের কাছে এই ম্যাচ ঘরের মাঠে খেলারই সামিল। ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামির মতোই প্রাক্তন নাইট শুভমান গিলের দিকেও নজর থাকবে শনিবার বিকেলের ইডেনে।
বাংলার ভূমিপুত্র ঋদ্ধিমান, দীর্ঘদিন বাংলার পাশাপাশি কেকেআরেরও সেনানী ছিলেন পাপলি। কিন্তু আজ গুজরাত টাইটান্স যখন কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবে, তখন হোম না বরং অ্যাওয়ে দলের সাজঘরেই বসবেন ঋদ্ধি। একরাশ অভিমান নিয়ে বাংলা ছেড়েছিলেন ঋদ্ধি।সিএবির এক কর্মকর্তা তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নিজের প্রিয় মাঠে সিএবি কর্তাদের সামনে বঞ্চনার জবাব দেওয়ার বড় সুযোগ ঋদ্ধির সামনে।

পিছিয়ে নেই শুভমান গিলও । নাইটদের খেলার সুবাদে ইডেনও দীর্ঘদিন তাঁরও হোমগ্রাউন্ড ছিল। ইডেনের বাইশ গজ কেমন আচরণ করবে, ভালই জানেন।কিন্তু হঠাত করেই কেকেআর টিম ম্যানেজমেন্ট তাঁকে ছেঁটে ফেলে। ভেঙ্কি মাইশোরদের সিদ্ধান্তটা কতটা ভুল ছিল তা গুজরাতের হয়ে ব্যাট হাতেই প্রমাণ দিচ্ছেন পাঞ্জাব তনয়।

মহম্মদ শামি। ঋদ্ধি-গিলের মতো তিনিই কেকেআরের প্রাক্তনী। বঙ্গ দলের পেসারের কাছে ইডেন হোম গ্রাউন্ড। চেনা মাঠে চেনা পরিবেশে জ্বলে উঠার পাশাপাশি নাইট টিম ম্যানেজমেন্টকে বার্তা দেওয়ার সুবর্ণ সুযোগ জাতীয় দলের পেসারের কাছে।

নজর থাকবে বার্থ ডে বয় আন্দ্রে রাসেলের দিকে।ব্যাট হাতে সেরা ছন্দে নেই ক্যারিবিয়ান তারকা। তবে বল হাতে নিজের ব্যাটিংয়ের অফফর্ম মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাসেল। উমেশ যাদব হোক বা বিদেশি দুই পেসার ফার্গুসন, টিম সাউদি প্রভাব ফেলতে পারছেন না। শার্দূল ঠাকুর এখনও পুরোপুরি ফিট নন।
Let's have a party at 𝘽𝙖𝙧𝙞 tonight, 𝙍𝙪𝙨𝙨𝙚𝙡𝙡 𝙙𝙖! 🥳💥@Russell12A | #AmiKKR | #TATAIPL pic.twitter.com/etGo5kCWPk
— KolkataKnightRiders (@KKRiders) April 29, 2023
এমন অবস্থায় রাসেল কেকেআরের বোলিংয়ের অন্যতম অস্ত্র হয়ে দাঁড়িয়েছেন।বিরাটদের বিরুদ্ধে ম্যাচে বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। তবে বার্থ ডে বয়ের কাছ থেকে শনিবার ইডেন ব্যাট হাতে ধামাকা দেখতে চাইছে।












Click it and Unblock the Notifications