IPL:দিল্লির বিরুদ্ধে নাইট দলে সুযোগ মিলবে লিটনের? বাংলাদেশি ক্রিকেটাররা ব্রাত্য, ক্ষোভ বাড়ছে পদ্মাপারে

অনেক প্রত্যাশা নিয়ে বাংলাদেশ থেকে কলকাতায় খেলতে এসেছিলেন লিটন দাস। তিনিই কেকেআরের একমাত্র বাঙালি প্রতিনিধি। এপার বাংলার কোনও ক্রিকেটারই সুযোগ পায়নি নাইটদের দলে। ওপার বাংলার একমাত্র বাঙালি হিসাবে লিটনকে দলে নিয়েছিল নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু দলে নিলে কী হবে, প্রথম একাদশ দূরের কথা, ১৮ জনের দলেই সুযোগ পাচ্ছেন না বাংলাদেশের তারকা ব্যাটসম্যান।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লির বিরুদ্ধে লিটনের খেলার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। নাইটদের ওপেনিং জুটি একেবারে ক্লিক করছে না। আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান গুরবাজ টানা তিনটি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। এই পরিস্থিতিতে লিটন দাসকে খেলানোর একটা চিন্তাভাবনা শুরু হয়েছে নাইটদের অন্দরে। নারায়ন জগদীশান দলে থাকায় উইকেটকিপিং নিয়ে সমস্যা হবে না গুরবাজ না খেললে।

লিটন

বুধবার কেকেআরের সোশ্যাল সাইটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেখানে লিটনের ব্যাটিংয়ের ভিডিও তুলে ধরা হয়েছে। সঙ্গে ক্যাপশনের লেখা হয়েছে,'থামবেন না, থামানো যাবে না।' বৃহস্পতিবার কেকেআর টিম লিস্টে কী নাম উঠবে লিটনের অপেক্ষায় এপার ওপার দুই বাংলার ক্রিকেটপ্রেমীরা।

এবারের আইপিএলের বাংলাদেশের প্রতিনিধি বলতে দুইজন। একজন কেকেআরে লিটন দাস অন্যজন দিল্লি দলের মুস্তাফিজুর রহমান। কিন্তু দুজনেরই এখনও পর্যন্ত আইপিএল খেলার সুযোগ হয়নি। প্রতিটি ম্যাচেই দিল্লি হোক বা কলকাতা দুই বাংলাদেশী ক্রিকেটারকে বাইরে রেখেই দল গড়েছে।

লিটন

এই পরিস্থিতিতে ধৈর্য হারাচ্ছেন পদ্মাপাড়ের ক্রিকেট প্রেমীরা।তাদের দেশের ক্রিকেটারদের সুযোগ না দেওয়ায় তারা এবার আইপিএল বয়কটেরও ডাক দিয়েছেন। তাদের দেশের দুই ক্রিকেটারকে দলে নিয়েও যেভাবে দিনের পর দিন ব্রাত্য রাখা হচ্ছে তা মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

দেশীয় খেলোয়াড়দের আইপিএলে সুযোগ না মেলায় বেশ অখুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, 'সবাই জানতাম একজন খেলোয়াড়ও ম্যাচে সুযোগ পাবে না। এমনকি ক্রিকেটাররাও জানত তাঁরা খেলার সুযোগ পাবে না। এবার রমজান মাস চলায় আইপিএল দেখার খুব বেশি সুযোগ পাচ্ছি না। তবে কলকাতা বা দিল্লির ম্যাচ থাকলে দেখার চেষ্টা করি এবং আমাদের কোনও ক্রিকেটার খেলার সুযোগ পায় কিনা সেদিকে নজর রাখি।'

লিটন

এরআগে পাপন বলেছিলেন,'আইপিএলের ডাগ আউটে বসে থাকার চেয়ে দেশের হয়ে খেলা ভালো।'জাতীয় দলের খেলার কারনে আগেই আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন শাকিব আল হাসান। এবার লিটন-মুস্তাফিজুরকেও যেভাবে বাইরে রাখা হচ্ছে ম্যাচের পর ম্যাচ তাতে হতাশা বাড়ছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে।ফ্র্যাঞ্চাইজি কর্তারা কী শুনতে পাচ্ছেন!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+