IPL:হায়দরাবাদের বিরুদ্ধে মরণ-বাঁচন নাইটদের, দলে ফিরতে পারেন অভিজ্ঞ এই বোলার
বৃহস্পতিবার আইপিএলে মরণ-বাঁচন ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এই ম্যাচে কোনও রকম অঘটন ঘটলে এই বছরের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে কেকেআরের। টিকে থাকার জন্য এই ম্যাচে জয় ছাড়া অন্য কোন উপায় নেই নীতীশ রানার দলের কাছে।
লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে খুব একটা ভালো জায়গায় নেই দুই দলই। সরু সুতোর উপর ঝুলছে কলকাতা এবং হায়দরাবাদের ভাগ্য। কেকেআর নয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলে আট নম্বরে রয়েছে। অন্যদিকে আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এই পরিস্থিতিতে ঘরের মাঠে খেলতে লাগছে কমলা বাহিনী।

ইডেনে গুজরাতের বিরুদ্ধে ৩৯ বলে ৮১, আরসিবির বিরুদ্ধে ৪৪ বলে ৫৭ রান করেছেন গুরবাজ। কলকাতার হয়ে ওপেন করতে নেমে দলকে ভরসা দিচ্ছেন আফগান এই ব্যাটসম্যান। পেস বোলিং, স্পিন বোলিং দুই ধরণের বোলিংয়ের ক্ষেত্রেই তাঁকে সাবলীল লাগছে। এই পরিস্থিতিতে উমরান মালিক, ভুবনেশ্বর কুমারদের বোলিং আক্রমণের বিরুদ্ধে কেকেআর ব্যাটিংয়ের বড় ভরসা গুরবাজই।

৯ ম্যাচ কেটে গেল এখনো যে আইপিএলে তাদের সামনে সুযোগ আছে তা জানাতে ভুল করছেন না দোসখাতে। নাইট ব্রিগেডে এই সদস্যের কথায়, ' টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি। এখনও সুযোগ আছে আমাদের সামনে। দলের সবাই যথেষ্ট পরিশ্রম করছে এই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য।'













Click it and Unblock the Notifications